মাহিনের মা যে সকল জিনিস ক্রয় করেন তা কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: মাহিনের মা যে সকল জিনিস ক্রয় করেন তা হলো ভোগ্য পণ্য। যে সকল পণ্য চূড়ান্ত ভোগ বা ব্যবহারের জন্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। ভোগ্য পণ্যের ক্রেতা সংখ্যা অত্যধিক। এ ধরনের পণ্য স্বল্প পরিমাণে ঘন ঘন ক্রয় করা হয়। কোনো উৎপাদন বা বিক্রয়ের উদ্দেশ্যে এ ধরনের পণ্য ক্রয় করা হয় না। উদ্দীপকে মাহিনের বাবা বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক। সংসারের কেনা-কাটার প্রায় পুরোটাই মাহিনের মা করেন। চাল, ডাল ও তরি-তরকারি মা কাছের দোকান থেকেই ক্রয় করেন। কিন্তু জামা-কাপড় কিনতে গেলে মা কত দোকান ঘোরেন। মাহিন মায়ের সাথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়। এখানে মাহিনের মায়ের পণ্য ক্রয়ের উদ্দেশ্যে হচ্ছে চূড়ান্তভাবে ভোগ বা ব্যবহার করা। কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তিনি পণ্য ক্রয় করেন না। তাই বলা যায়, মাহিনের মায়ের ক্রয়কৃত পণ্যগুলো হলো ভোগ্য পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মাহিনের মা যে সকল জিনিস ক্রয় করেন তা কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর