গার্মেন্টস ইন্ডস্ট্রিজ কর্তৃক ক্রয়কৃত হাজী টেক্সটাইলের উৎপাদিত পণ্যটি কোন ধরনের পণ্য- ব্যাখ্যা কর।
উত্তর: বিভিন্ন গার্মেন্টস কর্তৃক ক্রয়কৃত পণ্যটি হলো শিল্পপণ্য। পুনঃপ্রক্রিয়াকরণ বা পুনঃউৎপাদনের জন্য কেনা পণ্যই হলো শিল্প পণ্য। এ ধরনের পণ্য সরাসরি ভোগ না করে প্রক্রিয়াকরণ করে অন্য কোনো পণ্য তৈরি করা হয়। হাজী টেক্সটাইল মিল উন্নতমানের জেন্টস প্যান্টের কাপড় তৈরি করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত কাপড়ের অধিকাংশ বিভিন্ন গার্মেন্টস কিনে থাকে। পরবর্তীতে এসব গার্মেন্টস কেনা কাপড় দিয়ে প্যান্ট উৎপাদন করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত কাপড় দিয়ে পুনরায় নতুন পণ্য তৈরি হচ্ছে যা শিল্প পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, হাজী টেক্সটাইলের উৎপাদিত জেন্টস প্যান্টের কাপড় শিল্পপণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
গার্মেন্টস ইন্ডস্ট্রিজ কর্তৃক ক্রয়কৃত হাজী টেক্সটাইলের উৎপাদিত পণ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর