'হাজী টেক্সটাইল মিল'- এর উৎপাদিত পণ্যটি সাধারণ ক্রেতার নিকট যে ধরনের পণ্য হিসেবে গণ্য হবে, তা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কর্তৃক ক্রয়কৃত পণ্য হতে আলাদা- বিষয়টি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ক্রয় উদ্দেশ্যের ভিন্নতার কারণে হাজী টেক্সটাইলের বিক্রীত পণ্যটি একই সাথে শিল্পপণ্য এবং ভোগ্যপণ্য। পুনঃপ্রক্রিয়া বা উৎপাদনের উদ্দেশ্যে পণ্য কেনা হলে সেটি হয় শিল্পপণ্য। অন্যদিকে ভোক্তার নিজস্ব ভোগ বা ব্যবহারের জন্য কেনা পণ্য হলো ভোগ্যপণ্য। হাজী টেক্সটাইল লি. তাদের উৎপাদিত কাপড় বিভিন্ন গার্মেন্টসের কাছে বিক্রী করে। পরবর্তীতে এসব গার্মেন্টস প্যান্ট উৎপাদন করে বিদেশে রপ্তানি করে। আবার হাজী টেক্সটাইল মিল তাদের উৎপাদিত কাপড় খুচরাভাবে ভোক্তার কাছে বিক্রী করে। ভোক্তারা ক্রয়কৃত এসব কাপড় দিয়ে প্যান্ট তৈরি করে ব্যবহার করে। উদ্দীপকে ভোক্তা এবং গার্মেন্টসের মধ্যে ক্রয়ভিন্নতা আছে। হাজী টেক্সটাইল যখন গার্মেন্টসের কাছে তাদের কাপড় বিক্রী করছে তখন তা শিল্পপণ্য। কারণ গার্মেন্টসগুলো পরবর্তীতে এই কাপড় দিয়ে প্যান্ট তৈরি করবে অর্থাৎ, পুনঃউৎপাদন করবে। আবার হাজী ট্রেডার্স ভোক্তাদের কাছে কাপড় বিক্রী করলে তা হয় ভোগ্য পণ্য। কারণ ভোক্তা পণ্য নিজস্ব ব্যবহারের জন্য কেনেন। এখানে পুনঃপ্রক্রিয়া বা উৎপাদনের উদ্দেশ্য নেই। তাই বলা যায়, ক্রয় উদ্দেশ্যের ভিন্নতার কারণে হাজী টেক্সটাইলের বিক্রীত পণ্যটির ধরন এক নয়।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
'হাজী টেক্সটাইল মিল'- এর উৎপাদিত পণ্যটি সাধারণ ক্রেতার নিকট যে ধরনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর