জনাব ফিরোজের ব্যবসায় পণ্যের মূল্য নির্ধারণে যে দিকটি ফুটে ওঠেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব ফিরোজের ব্যবসায়ে পণ্যের মূল্য নির্ধারণের মাধ্যমে 'অনুকূল ভাবমূর্তি বজায় রাখা' উদ্দেশ্য ফুটে ওঠেছে। কোন পণ্য বা সেবার বিনিময়ে যে অর্থ ধার্য করা হয় তাকে মূল্য বলে। আবার মূল্য নির্ধারণ হলো- পণ্যের বিনিময় মূল্য নির্ধারণের একটি বিশেষ প্রক্রিয়া। উদ্দীপকে জনাব ফিরোজের রেস্টুরেন্টটি ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রতিদিন আশপাশের অফিসের বহু সংখ্যক লোক তার রেস্টুরেন্টে খেতে আসে। দিন দিন তার রেস্টুরেন্টে ক্রেতার সংখ্যা বাড়ছে। তাই তিনি তার রেস্টুরেন্টের সব খাবারের মূল্য স্বল্প পরিমাণে নির্ধারণ করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি ক্রেতা ধরে রাখার জন্য পণ্যের মূল্য কম নির্ধারণ করেন। উক্ত মূল্য নির্ধারণের ফলে ক্রেতার নিকট অনুকূল ভাবমূর্তি বজায় রাখা যায়। বিপণন মিশ্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো মূল্য। বিপণনকারীকে তার পণ্য বা সেবার মূল্য নির্ধারণের উদ্দেশ্য ঠিক করতে হয়। যেমন: বাজারে টিকে থাকা, মুনাফা সর্বোচ্চকরণ, বিক্রির পরিমাণ বাড়ানো, অনুকূল ভাবমূর্তি বজায় রাখা প্রভৃতি। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য তাদের পণ্যের মূল্য নির্ধারণ করেছে। যেহেতু তার ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই প্রতিষ্ঠানটি ক্রেতাদের আনুগত্য অর্জনের জন্য পণ্যের মূল্য কম নির্ধারণ করে; যা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে। অর্থাৎ জনাব ফিরোজের ব্যবসায়ে পণ্যের মূল্য নির্ধারণের মাধ্যমে অনুকূল ভাবমূর্তি বজায় রাখার উদ্দেশ্য ফুটে ওঠেছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
জনাব ফিরোজের ব্যবসায় পণ্যের মূল্য নির্ধারণে যে দিকটি ফুটে ওঠেছে তা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর