উদ্দীপকে মিসেস রাবেয়ার স্বামী যে ধরনের পণ্য ক্রয় করলেন তা কি পূর্বপরিকল্পনা করে ক্রয় করা হয়? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে মিসেস রাবেয়ার স্বামী শপিং পণ্য ক্রয় করলেন, যা পূর্ব পরিকল্পনা করে ক্রয় করতে হয়। যেসকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তারা পূর্ব পরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করে। যেমন: টিভি, দামী শাড়ি, গহনা, আসবাবপত্র, ফ্রিজ ইত্যাদি। উদ্দীপকে মিসেস রাবেয়া তার মেয়েকে নিয়ে স্কুলে যান। স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরছেন। পথিমধ্যে ফুচকাওয়ালা দেখে তার মেয়ের বায়না হলো সে ফুচকা খাবে। অতঃপর তিনি তার মেয়ের বায়না মিটাতে বাধ্য হয়ে ফুচকা কিনে দিলেন। বাসায় ফিরে এসে তিনি দেখতে পেলেন তার স্বামি একটা বড় ফ্রিজ কিনে এনেছেন। এই ফ্রিজ পেয়ে মিসেস রাবেয়া অনেক খুশি। উদ্দীপকে মিসেস রাবেয়ার স্বামী শপিং পণ্য ক্রয় করেন। এমন পণ্য মানুষ সচরাচর ক্রয় করে না। আবার ক্রয় করলেও পণ্যের গুণাগুণ, মূল্য, সাইজ, ডিজাইন, মডেল ইত্যাদি বিবেচনা করে ক্রয় করে থাকে। কারণ এসকল পণ্যের মূল্য তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে এবং মানুষ শখের বশে নয় বরং প্রয়োজনীয় সেবা পেতে ক্রয় করে। তাই আমি মনে করি, শপিং পণ্য ক্রয় করার পূর্বে পূর্ব পরিকল্পনা গ্রহণ করে ক্রয় করতে হয়।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে মিসেস রাবেয়ার স্বামী যে ধরনের পণ্য ক্রয় করলেন তা কি পূর্বপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর