উদ্দীপকে প্রতিষ্ঠানটির উৎপাদিত সাবান পণ্যের জীবচক্রের কোন ধাপে আছে? এই ধাপে প্রতিষ্ঠানটির করণীয় কী?
উত্তর: প্রতিষ্ঠানটির উৎপাদিত সারান পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে আছে। এ পর্যায়ে প্রতিষ্ঠানটির উচিত প্রসারমূলক কাজের মাধ্যমে বিক্রি ধরে রাখা। পূর্ণতা স্তরে পণ্যের বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ সময় বাজারে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যায়। ফলে বাজার ও বিক্রি ধরে রাখতে প্রতিষ্ঠানগুলো ব্যাপক প্রসারমূলক কাজ করে থাকে। জনাব বাবর সারান কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। বর্তমানে বাজারে একই ধরনের আরও সাবান আছে। এতে তারা তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়। তাই জনাব বাবর প্রমোশন খরচ বাড়ানোর কথা চিন্তা করছেন। জনাব বাবরের প্রতিষ্ঠানের সাবানটি বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলে তাদের পণ্যের বিক্রি সর্বোচ্চ হয়। এ থেকে বোঝা যায় পণ্যটি পূর্ণতা স্তরে আছে। কিন্তু বর্তমানে বাজারে অনেক প্রতিযোগী পণ্য উপস্থিত। তাই এ পর্যায়ে জনাব বাবরের উচিত ব্যাপক পরিমাণে প্রসারমূলক কর্মসূচি পালন করা। এতে, আরও বেশি ক্রেতা পণ্য সম্পর্কে জানতে পারবে। ফলে তারা পণ্য কেনায় উদ্বুদ্ধ হবে। এভাবে সাবানের বিকি বেড়ে যাবে। আর বিক্রি বেড়ে গেলে মুনাফাও বাড়বে। ফলস্বরূপ প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিযোগিতা মোকাবিলা করে বাজারে টিকে থাকা সহজ হবে। তাই পূর্ণতা স্তরে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রসারমূলক কার্যক্রম জরুরি।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির উৎপাদিত সাবান পণ্যের জীবচক্রের কোন ধাপে আছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর