মাহিনের বাবা যে ধরনের পণ্য ক্রয় করেন তার জন্য কম সময় লাগার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: মাহিনের বাবা শিল্পপণ্য ক্রয় করেন। শিল্পপণ্য ক্রয় করার জন্য তার কম সময় লাগাটি যৌক্তিক। যে সকল পণ্য উৎপাদন কিংবা পুনঃ প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। এরুপ পণ্য সংগ্রহের উদ্দেশ্য হচ্ছে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা। শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা সীমিত। শিল্পপণ্য ক্রয়ে অধিক সময় ব্যয় করতে হয় না। উদ্দীপকে মাহিনের বাবা বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক। সংসারে যে সকল ভোগ্যপণ্য প্রয়োজন হয় তার পুরোটাই মাহিনের মা ক্রয় করেন। এ সকল পণ্য ক্রয়ে মাহিন মায়ের সাথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়। অন্যদিকে মাহিনের বাবা তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাঁচামাল ও নানান উপকরণ সমসময়ই কিনছেন। কিন্তু তাকে সেজন্য এভাবে বাজারে যেতে বা ঘুরতে হয় না। সহজেই মালামাল তাদের অফিসে পৌঁছে যায়। মাহিনের বাবার ক্রয়কৃত পণ্য হচ্ছে শিল্পপণ্য। কেননা এ সস্কল পণ্য তিনি উৎপাদনের উদ্দেশ্যে কাঁচামাল হিসেবে ক্রয় করেন। শিল্পপণ্যের ক্রেতারা সাধারণত নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত থাকে। নানান কারণে বিশেষ কোন অঞ্চলে নির্দিষ্ট পণ্য উৎপাদন ও বিক্রির স্থান হিসেবে প্রসিদ্ধি লাভ করে। ফলে ঐ অঞ্চল থেকে দ্রুত পণ্য ক্রয় করা যায়। আবার একই ধরনের পণ্য দীর্ঘদিন ক্রয় করায় অনেক সময় ক্রেতা তা ফরমায়েশ প্রদান করলে বিক্রেতা তার স্থানে পৌঁছে দেয়। ফলে সহজে ও কম সময়ে এ ধরনের পণ্য ক্রয় করা যায়। উদ্দীপকের মাহিনের বাবাও শিল্পপণ্য ক্রয় করেন যা বিক্রেতা তাদের অফিসে পৌঁছে দেয়। তাছাড়া পণ্যটি ক্রয় করার জন্য মাহিনের মতো তার বাবাকে বাজারে ঘুরে ঘুরে ক্লান্ত হতে হয় না। এ সকল কারণে বলা যায়, মাহিনের বাবার শিল্পপণ্য ক্রয়ে কম সময় প্রয়োজন হয়।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
মাহিনের বাবা যে ধরনের পণ্য ক্রয় করেন তার জন্য কম সময় লাগার যৌক্তিকত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর