উদ্দীপকের 'মুন্নি ট্রেডার্স' কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'মুন্নি ট্রেডার্স' শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য বিক্রয় করে। যে সকল পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে পণ্যের গুণাগুণ, সাইজ, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে। তন্মধ্যে যে সকল শপিং পণ্য ভোক্তারা শখের বশে নয় বরং নির্দিষ্ট সেবা প্রাপ্তির আশায় ক্রয় করে তাদেরকে সেবা পণ্য বলে। উদ্দীপকে 'মুন্নি ট্রেডার্স'কা একটি ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি। তাদের ক্রেতাদের নিকট নগদ ও কিস্তিতে এলইডি টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি পণ্য বিক্রয় করে। উদ্দীপকে যে সকল পণ্যের কথা বলা হয়েছে তা ভোক্তারা নির্দিষ্ট সুবিধা বা সেবা প্রাপ্তির প্রত্যাশায় ক্রয় করে। উক্ত পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন রং, ডিজাইন, স্থায়িত্ব, মূল্য সবকিছু বিবেচনায় ক্রয় করে থাকে। এ সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, মুন্নি ট্রেডার্সের বিক্রীত পণ্যগুলো হচ্ছে শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকের 'মুন্নি ট্রেডার্স' কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রয় করে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর