'মুন্নি ট্রেডার্স' এর সাফল্য অর্জনের ক্ষেত্রে বিপণন মিশ্রণের যে উপাদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: মুন্নি ট্রেডার্সের সাফল্য অর্জনের ক্ষেত্রে বিপণন মিশ্রণের মূল্য উপাদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে; যা পণ্যের প্রকৃতি অনুযায়ী যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। কোনো পণ্য বা সেবার বিনিময়ে যে অর্থ ধার্য করা হয় তাকে মূল্য বলে। তালিকা মূল্য, বাকির শর্ত, অর্থ পরিশোধ সময়, বাট্টা, ছাড় ইত্যাদি বিপণন মিশ্রণের মূল্য উপাদানের অন্তর্গত। উদ্দীপকে 'মুন্নি ট্রেডার্স' একটি ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের ক্রেতাদের নিকট নগদ ও কিস্তিতে 'এলইডি টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি পণ্য বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের নগদে ক্রয়ের ক্ষেত্রে ১৫% ডিসকাউন্ট প্রদান করে। আবার কিস্তিতে বিক্রয়ের ক্ষেত্রে কোনো ক্রেতা চার মাসের মধ্যে মূল্য পরিশোধ করলে তাকে প্রতিষ্ঠানের নিকট অতিরিক্ত কোনো অর্থ প্রদান করতে হয় না। এখানে নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বাট্টা এবং ধারে বিক্রয়ের ক্ষেত্রে বাকির শর্ত ব্যবহার করা হয়, যা বিপণন মিশ্রণের মূল্য উপাদানের অন্তর্গত। বিপণন মিশ্রণ হলো পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার উপাদানের মিশ্রণ। বিপণনকারী বিপণন মিশ্রণের উপাদানগুলো প্রয়োজনমতো ব্যবহার করতে পারে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণের মূল্য উপাদান ব্যবহার করে। তারা গ্রাহকদের নিকট ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয় করে। এ ধরনের পণ্যের মূল্যের প্রতি ক্রেতারা সংবেদনশীল থাকে। তাই পণ্যের মূল্য নির্ধারণ ও মূল্য সমন্বয় করার বিষয়টি অধিক গুরুত্ব প্রদান করতে হয়। মুন্নি ট্রেডার্স বিপণন মিশ্রণের মূল্য উপাদান ব্যবহারের কারণেই অনেক ক্রেতা উক্ত প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয়ে আগ্রহ প্রকাশ করছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির মূল্য উপাদানটি ব্যবহার করা যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
'মুন্নি ট্রেডার্স' এর সাফল্য অর্জনের ক্ষেত্রে বিপণন মিশ্রণের যে উপা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর