ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে কী বোঝায়?
উত্তর: ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ বলতে বোঝায় যে পরিমাণ পণ্য বিক্রি করলে কোম্পানির কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় না। কোম্পানি যখন নতুন প্রতিষ্ঠিত হয় কিংবা কোম্পানির নতুন কোনো পণ্য বাজারে প্রচলন করতে চায় তখন কোম্পানি প্রাথমিক পর্যায়ে লাভের দিক না দেখে ক্ষতি থেকে বাঁচতে চায়। এ পর্যায়ে তারা নির্ধারণ করে ঠিক কত পরিমাণ পণ্য বিক্রি করলে তাদের লাভ বা ক্ষতি কিছুই হয় না। যেমন: ধরা যাক কোম্পানি ১০,০০০ টাকার পণ্য বিক্রি করতে পারলে তাদের কোনো ক্ষতি হবে না, প্রতিএকক পণ্যের দাম ১০০ টাকা তার মানে কোম্পানিকে ভারসাম্য বিন্দু অর্জন করতে হলে ১০০ একক পণ্য বিক্রি করতে হবে।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে কী বোঝায়?
উত্তর