উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে উৎপাদিত তৈরি পোশাক পণ্যের জীবনচক্রের সূচনা স্তরে আছে। পণ্য যে স্তরে প্রথমবারের মতো বাজারে প্রবেশ করে এবং ভোক্তারা পরিপূর্ণভাবে পণ্য সম্পর্কে অবহিত থাকে না তাকে সূচনা স্তর বলে। উক্ত স্তরে পণ্যের বিক্রয় ধীরগতিতে বৃদ্ধি পায়, পণ্যের প্রসার ব্যয় অত্যধিক হয় এবং বাজারে কোনো প্রতিযোগী উপস্থিত থাকে না। উদ্দীপকে জনাব মিনহাজ চট্টগ্রাম একটি পোশাক কারখানা স্থাপন করেন। তিনি ১০০টি মেশিন স্থাপন করে উৎপাদন শুরু করেন। তার কারখানায় উৎপাদন ব্যয় বেশি। এই অবস্থায় তৈরি পোশাকের বিক্রির পরিমাণ কম বিধায় এখনও তিনি মুনাফা অর্জন করতে পারেননি। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটির পণ্য প্রথমবারের মতো বাজারে উপস্থাপিত হয়। আবার বিক্রয় খুবই কম বা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে পণ্যটি জীবনচক্রের সূচনা স্তরে অবস্থান করছে বলে প্রতীয়মান হয়।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে আছে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর