“প্যাকেজিং ডিজাইন পণ্যকে আকর্ষণীয় করে তোলে” ব্যাখ্যা কর।
উত্তর: পণ্যের আবরণকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইন করা হয় তাকে প্যাকিং ডিজাইন বলে। প্যাকিং ডিজাইনে পণ্যের গুণগত মান বা কাঠামোকে গুরুত্ব না দিয়ে তার আবরণকে গুরুত্ব প্রদান করা হয়। প্যাকিং ডিজাইনের মাধ্যমে পণ্যের আবরণকে বিভিন্ন রং, ডিজাইন, ছবি দিয়ে দৃষ্টিনন্দন করে তোলা হয়; যা ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। আবার পণ্যের আবরণকে ডিজাইন করার সময় তাতে পণ্যে ব্যবহৃত উপাদান, মেয়াদ, ব্যবহারবিধি ইত্যাদি মুদ্রিত থাকে যা ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে ।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
“প্যাকেজিং ডিজাইন পণ্যকে আকর্ষণীয় করে তোলে” ব্যাখ্যা কর।
উত্তর