"ভোক্তার ক্রয়ক্ষমতা পণ্যের ডিজাইনকে প্রভাবিত করে"- ব্যাখ্যা করো।
উত্তর: ভোক্তার ক্রয় ক্ষমতা অনুযায়ী পণ্য ডিজাইন করতে হয়। যেসকল ভোক্তার আয় কম তারা দামী বা পরিমাণে বেশি পণ্য ক্রয় করতে চায় না। তারা সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে দৈনিক ক্রয় করতে আগ্রহী। আবার, যাদের আয় বা ক্রয় ক্ষমতা বেশি তারা এক সাথে বড় প্যাকেট বা বেশি পরিমাণে পণ্য ক্রয়ে আগ্রহী। তাই পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতার ক্রয় ক্ষমতা বিবেচনা করতে হয়। যেমন: একজন দিনমজুর এক কেজি পরিমাণে আটার প্যাকেট ক্রয় করে। কিন্তু একজন ধনী ব্যক্তি অধিক পরিমাণে আটার প্যাকেট ক্রয় করতে পারে, কেননা তার ক্রয় ক্ষমতা বেশি।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
"ভোক্তার ক্রয়ক্ষমতা পণ্যের ডিজাইনকে প্রভাবিত করে"- ব্যাখ্যা করো।
উত্তর