'সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত হয়'- ব্যাখ্যা করো।
উত্তর: সংস্কৃতি হলো সমাজের মানুষের রীতিসিদ্ধ আচরণ, যা তাদের বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, রুচি দ্বারা প্রভাবিত হয়। উন্নত এবং উন্নয়নশীল প্রতিটি দেশ তাদের নিজ নিজ সংস্কৃতিকে ধারণ করে পণ্য ডিজাইন করে। কেননা মানুষ দীর্ঘদিন ধরে যে বিশ্বাস, বুচি ও মূল্যবোধ ধারণ করে জীবনযাপন করে, তা সহজে পরিবর্তন করতে পারে না। তাই কোম্পানিগুলো ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশের সমাজ ও সংস্কৃতির সাথে মিল রেখে পণ্য ডিজাইন করে। তাই বলা যায়, সংস্কৃতি পণ্য ডিজাইনকে খুব বেশি প্রভাবিত করে থাকে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
'সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত হয়'- ব্যাখ্যা করো।
উত্তর