উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি পণ্যের কোন ধরনের ডিজাইন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'স্টার ইলেকট্রনিক্স' প্রতিষ্ঠানটি পণ্যের ক্রিয়াগত ডিজাইন করেছে। যে পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতায় পরিবর্তন আনা হয়, তাকে ক্রিয়াগত ডিজাইন বলে। এ ধরনের পরিবর্তন ক্রেতা সন্তুষ্টি বাড়াতে সহায়তা করে। `স্টার ইলেকট্রনিক্স' একটি রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন একটি ফ্রিজ বাজারে এনেছে যেখানে 'টুইন কুলিং' সিস্টেম যোগ করা হয়েছে। এতে ফ্রিজের দুই অংশই ডিপ ফ্রিজার হিসেবে ব্যবহার করা যাবে। 'স্টার ইলেকট্রনিক্স' ফ্রিজের কার্যকারিতায় পরিবর্তন ঘটিয়েছে। পূর্বের ফ্রিজে একটি ডিপ ফ্রিজার থাকায় বর্তমান ফ্রিজটির কার্যকারিতা বেশি এবং বেশি উপযোগ সৃষ্টি করতে পারে, যা ক্রিয়াগত ডিজাইনের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, 'স্টার ইলেকট্রনিক্স' ফ্রিজের ক্রিয়াগত ডিজাইন করা হয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি পণ্যের কোন ধরনের ডিজাইন করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর