"এপেক্স সু ইন্ডাস্ট্রিজ বর্তমানে পণ্য ডিজাইনের কোন স্তরে রয়েছে"- ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমানের প্রতিষ্ঠানের পণ্যটি উদ্যোগ গ্রহণ পর্যায়ে ও ধারণা উন্নয়ন পর্যায়ে রয়েছে। পণ্য ডিজাইন প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ হলো উদ্যোগ গ্রহণ পর্যায়।পন্য ডিজাইনের ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সর্বপ্রথম নিজস্ব উদ্যোগ গ্রহণ করতে হয়। পণ্য যদি উৎপাদনকারী নিজেই যদি আগ্রহী না হয় বা প্রশ্ন না পায়, তবে কোন কার্যক্রমই বাস্তবায়ন সম্ভব নয়। পণ্য ডিজাইন প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপ হল ধারণা উন্নয়ন পর্যায়।পণ্য ডিজাইন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর এই পর্যায়ে উৎপাদকে পণ্য ডিজাইন সংক্রান্ত ধারণার উন্নয়ন করতে হয়। এক্ষেত্রে ক্রেতা ও ভোক্তা জরিপ, ক্রেতা ও ভোক্তা রুচি, চাহিদা ও আকাঙ্ক্ষা পর্যালোচনা করতে হয়। উদ্দীপকে দেখা যায়,এপেক্স সু ইন্ডাস্ট্রিজ" বেবি সু এর ক্ষেত্রে নতুন ডিজাইনের জুতা বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে বর্তমানে তারা ভোক্তা জরিপ এবং বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে । এখানে প্রতিষ্ঠানটি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ পর্যায়ে এবং দ্বিতীয়ত ধারণা উন্নয়ন পর্যায়ে অনুসরণ করেন।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
"এপেক্স সু ইন্ডাস্ট্রিজ বর্তমানে পণ্য ডিজাইনের কোন স্তরে রয়েছে"- ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর