প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে স্তরে পণ্য উৎপাদন করবে, চূড়ান্ত পণ্য উৎপাদনে তার কার্যকারিত মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানটি ভবিষ্যতে পরীক্ষামূলক উৎপাদন স্তরে প্রবেশ করবে যা চূড়ান্ত উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটি যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে স্বল্প আকারে পরীক্ষামূলক ভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইন কৃতপন্ন বা চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়। পরীক্ষামূলক উৎপাদনের ফলাফল অনুকূল হলে ডিজাইনটি গৃহীত হয়। পরীক্ষামূলক পর্যায়ে যে কাজগুলো করা হয় সেগুলো হল: নতুন ডিজাইন অনুযায়ী স্বল্প পরিসরে পণ্য উৎপাদন, উৎপাদনের বিভিন্ন পর্যায়ে সুবিধা ও অসুবিধা যাচাই এবং সুবিধা-অসুবিধা বিবেচনা করে ডিজাইনটি গ্রহণ বা বাতিল করা। উদ্দিপকে দেখা যায়, "এপেক্স সু ইন্ডাস্ট্রিজ" বেবি সু এর ক্ষেত্রে নতুন ডিজাইনের জুতা বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে এ লক্ষ্যে বর্তমানে তারা ভোক্তা জরিপ এবং বাজার গবেষণা চালিয়ে যাচ্ছে এ সকল কাজের ফলাফল যদি তাদের সিদ্ধান্তের অনুকূলে যায়, তাহলে ভবিষ্যতের সল্প পরিসরে কিছু পণ্য উৎপাদন করবেন। এরূপ উৎপাদিত পণ্যের সফলতার তাদের সিদ্ধান্ত বাস্তবের রূপ নেবে বলে তারা মনে করেন। এখানে তারা পরীক্ষামূলক উৎপাদন করার পর চূড়ান্ত উৎপাদন করতে পারে কারণ পরীক্ষামূলক উৎপাদন যদি ঠিকমত না করা হয় তাহলে চূড়ান্ত উৎপাদন করা সম্ভব নয়। তাই বলা যায় ভবিষ্যতে চূড়ান্ত উৎপাদন করতে হলে তাদের অবশ্যই পরীক্ষামূলক উৎপাদন ধাপটি গ্রহণ করতে হবে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যে স্তরে পণ্য উৎপাদন করবে, চূড়ান্ত পণ্য উৎপা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর