জনাব পলাশ প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের কোন পর্যায়টি সম্পন্ন করেছেন?
উত্তর: জনাব পলাশ প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়টি সম্পন্ন করেছে। পণ্য ডিজাইনের দ্বিতীয় ধাপ হল ধারনা উন্নয়ন পর্যায়।পণ্যের ডিজাইন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর এ পর্যায়ে উৎপাদকে পণ্য ডিজাইন সংক্রান্ত ধারণার উন্নয়ন করতে হয়। এই কাজগুলো করতে হয় সেগুলো হল:ক্রেতা ও ভোক্তা জরিপ।ক্রেতা ও ভোক্তাদের রুচি, চাহিদা ও আকাঙ্ক্ষা পর্যালোচনা। প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের পণ্য বিশ্লেষণ । নিজস্ব প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগের পরামর্শ ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, জনাব পলাশ একটি প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। বর্তমানে তিনি একটি নতুন পণ্য ডিজাইন এর কাজ শুরু করেছেন। প্রাথমিক পর্যায়ে তিনি ভোক্তাদের রুচি, পছন্দ ও চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করলেন। এখানে দেখা যায় তারা পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়টি সম্পন্ন করেন। তাই বলা যায় উদ্দীপকে জনাব পলাশ প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়টি সম্পন্ন করেন।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
জনাব পলাশ প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের কোন পর্যায়টি সম্পন্ন করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর