পণ্যটির সাফল্য ও উৎপাদন সম্ভাব্যতা সম্পর্কে নিশ্চিত হতে পলাশ যে সিদ্ধান্ত নিয়েছে তার যৌক্তিকতা পণ্য ডিজাইনের পর্যায়ে উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: পণ্যটির সাফল্য ও উৎপাদন সম্ভাব্যতা সম্পর্কে নিশ্চিত হতে পড়ার যে সিদ্ধান্তটি নিয়েছে তা হল পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন। প্রতিষ্ঠানের নতুন ডিজাইনকৃত পণ্যটি যদি উৎপাদনের সামর্থ্য থাকে তবে সর্ব আকারে পরীক্ষামূলকভাবে ডিজাইন কৃত পণ্যটি উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইন কৃত পণ্য বা সেবাটি চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তা নির্ধারণ করা হয়। পরীক্ষামূলক উৎপাদনের ফলাফল অনুকূল হলে ডিজাইনটি গৃহীত হয়। এক্ষেত্রে নতুন ডিজাইন অনুযায়ী স্বল্প আকারে পণ্য উৎপাদন করা হয়, উৎপাদনের বিভিন্ন পর্যায়ে সুবিধা ও অসুবিধা যাচাই করা হয় এবং সুবিধা অসুবিধায় বিবেচনা করে ডিজাইনটি গ্রহণ অথবা বাতিল করা হয়। উদ্দীপকে দেখা যায়, বর্তমানে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান থাকায় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় তিনি পণ্যটির সাফল্য ও উৎপাদন সম্ভাব্যতা সম্পর্কে নিশ্চিত হতে প্রথমে অল্প পরিমাণে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন। এখানে পণ্যটির সাফল্য যাচাই করার জন্য তারা পরীক্ষামূলক উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এটি গ্রহণ করার ফলে তারা জানতে পারবে পণ্যটি গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য কিনা। তাই বলা যায় পণ্যটির সাফল্য ও উৎপাদন সম্ভাব্যতা সম্পর্কে নিশ্চিত হতে পলাশ যে পরীক্ষামূলক উৎপাদন পর্যায়টি গ্রহণ করেছে তার যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
পণ্যটির সাফল্য ও উৎপাদন সম্ভাব্যতা সম্পর্কে নিশ্চিত হতে পলাশ যে সিদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর