তুমি কি মনে কর, মিসেস বিউটি রানী রায় এর গৃহীত সিদ্ধান্ত বিক্রয় বৃদ্ধির সাথে যৌক্তিক?মতামত দাও।
উত্তর: বিউটি রানীর গৃহীত বিক্রয়ের সিদ্ধান্ত বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করি। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষ সাধনের মাধ্যমে পণের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণের বাহ্যিক সৌন্দর্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, মিসেস বিউটি রানী রায় চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার কারখানা নাটোরে অবস্থিত। তিনি বেশ কয়েক বছর যাবত চিপস বাজারজাত করছেন। সম্প্রীতি বিক্রয় কমে যাওয়ায় তিনি বেশ চিন্তিত। ফলে নতুন ভাবে আকার, রং এবং প্যাকেজ পরিবর্তন করে বাজারজাত করেছেন। এতে করে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির নান্দনিক পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিয়েছে। এ ধরনের ডিজাইনের পণ্য আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। ফলে এরূপ ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে নান্দনিক ডিজাইন ব্যবহার করায় প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পাবে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
তুমি কি মনে কর, মিসেস বিউটি রানী রায় এর গৃহীত সিদ্ধান্ত বিক্রয় বৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর