উদ্দীপকে দেখামাত্র চিপস কেনার ইচ্ছা কে কোন ধরনের পণ্য হিসেবে অভিহিত করা হয়? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে দেখা মাত্র চিপস কেনার ইচ্ছাকে লোভনীয় পণ্য হিসেবে অভিহিত করা হয়। যে সকল পণ্য দেখামাত্র ক্রেতা ত্রয়ের অনুভূতি প্রকাশ করে তাকে লোভনীয় পণ্য বলে। যেমন: চিপস,চকলেট, ম্যাগাজিন, মিষ্টি ও আইসক্রিম ইত্যাদি। উদ্দীপকে জনাব আবির ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার কাছাকাছি এসে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, চাকাটি পরিবর্তন করার জন্য তিনি কাছাকাছি একটি ওয়ার্কশপে যান। সেখানে রাস্তার পাশে তার পাঁচ বছর বয়সের ছেলেটি দোকানের চিপস তাৎক্ষণিক দেখে খাওয়ার ইচ্ছা পোষণ করে, তাই তিনি তার ছেলেকে এটি কিনে দেন। এখানে দেখা যাচ্ছে, ছেলেটির চিপস খাওয়ার কোন পূর্ব পরিকল্পনা ছিল না। তবে দেখামাত্রই তা ক্রয় বা ভোগ করার ইচ্ছা জাগে। এ সকল বৈশিষ্ট্যের কারণে বলা যায়, দেখামাত্র চিপস কেনার ইচ্ছা কে লোভনীয় পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে সুবিধা পণ্যকে চার ভাগে ভাগ করা হয়। আবশ্যিক পণ্য, লোভনীয় পণ্য, জরুরী পণ্য ও গৃহে সরবরাহ পণ্য। এ সকল পণ্য অসুবিধা জনক স্থান থেকে ক্রয় করা গেলেও এদের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান। লোভনীয় পণ্য ক্রয় করার জন্য ক্রেতাকে খুব একটা পরিকল্পনা বা বিশ্লেষণ করতে হয় না। বরং দেখামাত্র এ ধরনের পণ্য ক্রয় করার আগ্রহ সৃষ্টি হয়। লোভনীয় পণ্য কে মুখরোচক পণ্য ও বলা হয়।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে দেখামাত্র চিপস কেনার ইচ্ছা কে কোন ধরনের পণ্য হিসেবে অভিহিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর