পণ্যটির ডিজাইন প্রণয়নে "ফিউশন" কোম্পানিটির সর্বপ্রথম যে কাজটি সম্পাদন করবে তা ব্যাখ্যা কর।
উত্তর: পন্যটির ডিজাইন প্রণয়নে "ফিউশন" কোম্পানিতে সর্বপ্রথমে ডিজাইনের ধারণা উন্নয়ন কাজের সম্পাদন করবে। কোন ডিজাইনের ক্ষেত্রে ক্রেতা রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থির করনের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারনা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়ে। কোন ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক ধারণা উন্নয়ন করা হয়। উদ্দীপকে ফিউশন নামের একটি অটোমোবাইল কোম্পানির সম্প্রীতি বাংলাদেশ অটো বাইক উৎপাদনের অনুমতি পেয়েছে। তারা গতানুগতিক অটো বাইকের পরিবর্তন নতুন ডিজাইনের অটো বাইক বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে তারা ডিজাইন প্রণয়নের কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের জন্য প্রথমে উদ্যোগ গ্রহণ করল যে, তারা একটি নতুন অটো বাইক বাজারে ছাড়বে যা পন্য ডিজাইনের প্রথম পর্যায়। এরপর প্রতিষ্ঠানটির করণীয় হচ্ছে ক্রেতা কেন্দ্রিক ধারণা উন্নয়ন। এতে প্রতিষ্ঠানটি মোটর বাইকের প্রতিক্রিতা চাহিদা ও পছন্দ সম্পর্কে জানতে পারবে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
পণ্যটির ডিজাইন প্রণয়নে "ফিউশন" কোম্পানিটির সর্বপ্রথম যে কাজটি সম্প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর