উদ্দীপকে বর্ণিত "ফিউশন" কোম্পানিটির বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ডিজাইনের ক্ষেত্রে কোন বিষয়কে অধিক গুরুত্ব দেওয়া উচিত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত "ফিউশন" কোম্পানিতে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ডিজাইনের ক্ষেত্রে তার ক্রয় ক্ষমতা কে অধিক গুরুত্ব দেয়া উচিত। কোন উৎপাদনের পূর্বে তার আকার আকৃতি, রঙ,গুনাগুন, বৈশিষ্ট্য ইত্যাদি নির্ধারণ করা কে পণ্য ডিজাইন বলে। কোন ডিজাইনের ক্ষেত্রে কতগুলো বিবেচনা করতে হয় যা ডিজাইনকে অত্যান্তিক গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলে। উদ্দীপকের ফিউশন নামের একটি অটোমোবাইল কোম্পানির সম্প্রীতি বাংলাদেশ অটো বাইক উৎপাদনের অনুমতি পেয়েছে। তারা গতানুগতিক অটো বাইকের পরিবর্তন নতুন ডিজাইনের অটো বাইক বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে তারা ডিজাইন প্রণয়নের কাজ করে যাচ্ছে। তাদের অভিমত হলো- এ ব্যাপারে তারা সফলতা অর্জন করবে এবং ক্রেতা সন্তুষ্টি বিধান এর সামর্থ্য হবে। তাদের অভিমতে বাস্তবায়িত করতে হলে পণ্য ডিজাইন প্রণয়নের সময় কতগুলো বিষয় বিবেচনা করতে হবে। এ সকল বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী ক্রেতার ক্রয় ক্ষমতা বিবেচনা করা। পন্য ডিজাইন সকলের নিকট গ্রহণযোগ্য হওয়া বাঞ্ছনীয়। অন্যথায় তার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। ডিজাইন সকলের নিকট গ্রহণযোগ্য করার জন্য কতগুলো বিষয় বিবেচনা করা উচিত। যেমন: ক্রেতার চাহিদা, ক্রয় ক্ষমতা, কর্মপদ্ধতি, ব্যায়,স্থায়িত্ব প্রভৃতি। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ডিজাইনের ক্ষেত্রে ক্রেতার ক্রয় ক্ষমতা কে অতি গুরুত্ব দেয়া উচিত। কেননা ডিজাইনের ক্ষেত্রে প্রতিটি পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ক্রেতারা ওই পণ্যের প্রতি বিমুখ হতে পারে এবং প্রতিযোগী পণের প্রতি ঝুঁকতে পারে। এছাড়া আমাদের দেশের মধ্যম আয়ের জনগণ বেশি থাকে তারা উচ্চমূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেনা, এ বিষয়টি গ্রুপের সাথে বিবেচনায় রাখতে হবে ।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত "ফিউশন" কোম্পানিটির বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর