দৃশ্যকল্প ২ এর কোন ডিজাইনের কারণে প্রতিষ্ঠানের লিপস্টিক বিক্রয় বৃদ্ধি পাচ্ছে, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নান্দনিক ডিজাইনের কারণে এই দৃশ্যকল্প- ২ এর প্রতিষ্ঠানের লিপস্টিক বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষ সাধনের মাধ্যমে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক পণ্য ডিজাইনে ভোক্তার রুচি ও পছন্দের সাথে সাথে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এসব পণ্য সুন্দর, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়ে থাকে। উদ্দীপকের শ্রী কসমেটিকস তাদের উৎপাদিত লিপস্টিকের গুণগত মান ঠিক রেখে বিভিন্ন কালারের লিপস্টিক তৈরি করে। লিপস্টিকের ক্যাপের আকৃতি দেওয়া হয় বাজারে বিদ্যমান লিপস্টিক গুলোর চেয়ে একটু ভিন্নভাবে। এতে প্রতিষ্ঠানটি লিপস্টিক বিক্রয় প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়। উদ্দীপকে প্রতিষ্ঠানটির নান্দনিক পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিয়েছে। এ ধরনের ডিজাইনে পণ্য আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়। ফলে এরূপ ডিজাইনের পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। আর আকর্ষণ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই বলা যায়, নান্দনিক ডিজাইনের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি লিপস্টিক বিক্রয় বেড়ে গিয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
দৃশ্যকল্প ২ এর কোন ডিজাইনের কারণে প্রতিষ্ঠানের লিপস্টিক বিক্রয় বৃদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর