প্রগতি সিরামিকস লিমিটেড প্রথমত পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রগতির সিরামিকস লিমিটেড প্রথমত পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে অনুসরণ করেছে। কোন ডিজাইনের ক্ষেত্রে তাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থির করনের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের দ্বিতীয় পর্যায়ে। কোন ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উৎপন্ন উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়। উদ্দীপকে প্রগতি সিরামিকস লিমিটেড বিভিন্ন ধরনের কাঁচের তৈরি পণ্য উৎপাদন করেন। প্রতিষ্ঠানটি তারে পণ্য উৎপাদন করতে গিয়ে প্রথমত বিভিন্ন ধরনের প্রতিযোগী প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং তাদের উৎপাদিত পণ্য ও বাজার চাহিদা কেমন সেই সম্পর্কে বিশ্লেষণ করে ও ভোক্তা বাজারে এর গ্রহণযোগ্যতা যাচাই করে। এখানে দেখা যাচ্ছে, তাদের বর্তমানের কাজটি ক্রেতা বা ভোক্তা কেন্দ্রিক। তিনি বিভিন্ন মাধ্যমে প্রতিযোগি তথ্য সংগ্রহ ও ক্রেতাদের চাহিদা প্রনয়ন করার চেষ্টা করছেন। এর মাধ্যমে তিনি নতুন পণ্য ডিজাইনের বিকল্প তৈরি ও উন্নয়ন করতে পারবেন। অর্থাৎ বলা যায়, প্রগতির সিরামিকস বর্তমানে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে রয়েছে।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
প্রগতি সিরামিকস লিমিটেড প্রথমত পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অনুসরণ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর