সংস্কৃতি কি পণ্য ডিজাইন কে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: সংস্কৃতি হল মানুষের মূল্যবোধ, রুচি, বিশ্বাস, আচার-আচরণ, শিল্পকলা, অগ্রাধিকার ইত্যাদির সংমিশ্রিত রূপ। এলাকা ও দেশের ভিত্তিতে মানুষের রুচিবোধের পার্থক্য লক্ষ্য করা যায়। এক এলাকার মানুষের নিকট যা অতি পছন্দনীয় অন্য এলাকার কাছে তার সবচেয়ে অপছন্দনীয় হতে পারে। এ বিষয়টি নির্ভর করে ওই এলাকার বা দেশের মানুষের সংস্কৃতির ওপর। তাই ব্যবসায়ীরা কোন নির্দিষ্ট এলাকার মানুষের মূল্যবোধ,রুচিবোধ, বিশ্বাস ইত্যাদি বিবেচনা করে পণ্য ডিজাইন ও পণ্য উৎপাদন করেন। কেননা সংস্কৃতি দ্বারা পন্য ডিজাইন ব্যাপকভাবে প্রভাবিত হয়।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
সংস্কৃতি কি পণ্য ডিজাইন কে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর