সাথীর আধুনিক ফ্যাশন এর বুটিক পণ্য তৈরীর পরিকল্পনা কতটা সমর্থনযোগ্য? তোমার মতামত দাও।
উত্তর: প্রাতিষ্ঠানিক সফলতা অর্জনের জন্য সাথীর আধুনিক ফ্যাশনের বুটিক পন্য তৈরীর পরিকল্পনা সমর্থনযোগ্য। রুচি অনুযায়ী পণ্য তৈরি করলেও যদি তা মানসম্মত না হয় তাহলে সে পণ্যের চাহিদা কমতে থাকে। চাহিদা বৃদ্ধির লক্ষ্যে পণ্যের ডিজাইন পরিবর্তন করতে হয়। উদ্দীপকের সাথী একটি বুটিক হাউস এর ব্যবসা পরিচালনা করছেন। সেখানে সাধারণ মানের বুটিক পণ্য সরবরাহ করায় পণ্যের চাহিদা কমতে শুরু করে। এমতা অবস্থায় পণ্যের চাহিদা বৃদ্ধি করার লক্ষ্যে পণ্যের ডিজাইন পরিবর্তন করা উচিত। যেকোনো ডিজাইনের মাধ্যমে পণ্যের বিদ্যমান কার্যকারিতা ও উপযোগিতার পরিবর্তন আনা হয় তা হল ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন। তাই বলা যায়, সাথীর ব্যবহারিক ডিজাইনের মাধ্যমে আধুনিক ফ্যাশনের বুটিক তৈরির পরিকল্পনা যৌথভাবে সমর্থনযোগ্য। কারণ এর মাধ্যমে পণ্যের মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায় এবং ক্রেতাকে সন্তুষ্ট করা যায়। যা ব্যবসায়ের মুনাফা অর্জনের মাধ্যমে টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
সাথীর আধুনিক ফ্যাশন এর বুটিক পণ্য তৈরীর পরিকল্পনা কতটা সমর্থনযোগ্য?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর