উদ্দীপকে "নজরুল পাঞ্জাবি হাউস"কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নজরুল পাঞ্জাবি হাউস পণ্যের নান্দনিক ডিজাইন করেছে। ভোক্তাদের পছন্দ অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুনাগুনকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয়। নজরুল পাঞ্জাবি হাউস ক্রেতাদের রুচি ও পছন্দের কথা বিবেচনা করে গুণগত মান ঠিক রেখে বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের পাঞ্জাবি তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে পণ্য উৎপাদনের পণ্যের বাহ্যিক দিক ডিজাইন করার ওপর গুরুত্ব প্রদান করেন এবং উক্ত ডিজাইন করার ক্ষেত্রে ভোক্তা রুচি ও পছন্দকে গুরুত্ব প্রদান করেন।যা নান্দনিক ডিজাইনের অন্তর্ভুক্ত। যার ফলে তার প্রতিষ্ঠানটি খুবই জনপ্রিয়।
HSC Marketing 1st Paper Chapter 6 : পন্য ডিজাইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 6 : পন্য ডিজাইন · সৃজনশীল
উদ্দীপকে "নজরুল পাঞ্জাবি হাউস"কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর