`যেকোনো প্রতিষ্ঠানের জন্য শ্রম ঘূর্ণায়মানতা ক্ষতিকর'- ব্যাখ্যা করো।
উত্তর: শ্রমিক-কর্মীর কাজের ধরন বা প্রতিষ্ঠান পরিবর্তন করাই হলো শ্রম ঘূর্ণায়মানতা। একটি প্রতিষ্ঠানে কাজ করার পর শ্রমিকরা উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। পরবর্তীতে কর্মী প্রতিষ্ঠান পরিবর্তন করলে এসব তথ্য প্রতিযোগীদের নিকট পৌঁছায়। আবার, প্রতিষ্ঠান অনেক সময় শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এতে কিছু ব্যয় হয়। কর্মী প্রতিষ্ঠান পরিবর্তন করলে প্রশিক্ষণ বাবদ যাবতীয় ব্যয় প্রতিষ্ঠানের জন্য অপচয় বলে গণ্য হয়। তাই বলা যায়, যে কোনো প্রতিষ্ঠানের জন্য শ্রম ঘূর্ণায়মানতা ক্ষতিকর।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
`যেকোনো প্রতিষ্ঠানের জন্য শ্রম ঘূর্ণায়মানতা ক্ষতিকর'- ব্যাখ্যা করো।
উত্তর