ব্যবসায় অবস্থান নির্বাচনের ওপর ব্যবসার ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা কতটুকু নির্ভরশীল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সঠিক অবস্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের ভবিষ্যৎ সফলতা অনেকাংশে নির্ভরশীল। ব্যবসায়ের অবস্থান বলতে এমন একটি উপযুক্ত স্থান নির্বাচন করাকে বোঝায় যেখান থেকে ব্যবসায় প্রতিষ্ঠান এর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। রাধা শিল্প এলাকায় কারখানা স্থাপন করে চামড়াজাত দ্রব্য উৎপাদন করে। শিল্প এলাকায় কারখানা স্থাপনের ফলে প্রতিষ্ঠানটি সরকারি পৃষ্ঠপোষকতা পায়। এছাড়াও রয়েছে উপকরণের সহজলভ্যতা ও যোগাযোগের সুবিধা। পাশাপাশি তার উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় ভোক্তাদের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ফলে সে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী হয়। ভবিষ্যৎ ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে ব্যবসায় অবস্থান নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বিপণন সুবিধা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। কাঁচামালের সহজলভ্যতা পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে দেয়। আবার অবকাঠামোগত সুবিধা ব্যবসায়িক কার্যক্রম সম্পাদনকে সহজতর করে। তাই উপযুক্ত অবস্থান নির্বাচনের ফলে ব্যবসায়ের সাফল্য অর্জন করা সহজ হয়। ব্যবসায়ের উপর্যুক্ত অবস্থান নির্বাচনে ব্যর্থ হলে প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তাই ভবিষ্যৎ সাফল্যের জন্য ব্যবসায়ের সঠিক অবস্থান নির্বাচনের প্রতি গুরুত্ব দেয়া হয়।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
ব্যবসায় অবস্থান নির্বাচনের ওপর ব্যবসার ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা কত…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর