উপযুক্ত ব্যবসায় অবস্থান কীভাবে প্রতিযোগিতা মোকাবেলায় সাহায্য করে? ব্যাখ্যা করো।
উত্তর: যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায় অবস্থান বলে। বর্তমানে ব্যবসায় জগতে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। ব্যবসায়ের উপযুক্ত অবস্থানের ওপর প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য অনেকাংশে নির্ভর করে। সঠিক অবস্থান উক্ত ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, উন্নত পরিবহন ব্যবস্থা, শক্তি সম্পদের সহজপ্রাপ্যতা, কর অবকাশ ইত্যাদি সুবিধা নিশ্চিত করে। তাছাড়া উপযুক্ত স্থানে ব্যবসায় স্থাপন করা হলে ক্রেতারা সহজে পণ্য ক্রয় করার সুযোগ পায়, যা প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। এভাবে সঠিক অবস্থান প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের চাহিদাকে পেছনে ফেলে বাজারে প্রতিযোগিতা মোকাবেলায় সাহায্য করে।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
উপযুক্ত ব্যবসায় অবস্থান কীভাবে প্রতিযোগিতা মোকাবেলায় সাহায্য করে? ব্যাখ্যা করো।
উত্তর