জনাব ফাহিম কোন বিষয়টি চিন্তা করে উদ্দীপকে উল্লিখিত স্থানে ব্যবসায়ের সিদ্ধান্ত নিলেন- ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ফাহিম কাঁচামালের নৈকট্য এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়টি চিন্তা করে উদ্দীপকে উল্লিখিত স্থানে ব্যবসায়ের সিদ্ধান্ত নিলেন। ব্যবসায়ের অবস্থান নির্ণয়ে এর উদ্যোক্তাদের কাঁচামালের নৈকট্য বা সহজে কাঁচামাল প্রাপ্তির বিষয়টি বিবেচনা করতে হয়। স্থানীয় কাঁচামালের সুবিধা থাকলে সেখানেই ব্যবসায় গড়ে তোলা লাভজনক এছাড়া শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামাল আনয়ন, শিল্পের উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে প্রেরণ ইত্যাদির সুবিধার্থে সহজ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাও প্রয়োজন হয়। উদ্দীপকের ফাহিম সাহেব চাকরির অবসরের পর একটি আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি আলু উৎপাদনে উপযোগী জেলা রাজশাহীর পদ্মা তীরে একখণ্ড জমি ক্রয় করে স্থাপনা করে ব্যবসায় কার্যক্রম শুরু করেন। যেহেতু রাজশাহীতে প্রচুর আলু উৎপাদিত হয় তাই তিনি তার কারখানার কাঁচামালের সহজলভ্যতা চিন্তা করেই রাজশাহীতে ব্যবসায় স্থাপন করেন। এছাড়া প্রক্রিয়াজাত আলু যাতে নদীপথে সহজেই বিভিন্ন অঞ্চলে পৌছানো যায় সেজন্য সহজ পরিবহন ব্যবস্থার কথা চিন্তা করে পদ্মা তীরে কারখানা স্থাপন করেন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
জনাব ফাহিম কোন বিষয়টি চিন্তা করে উদ্দীপকে উল্লিখিত স্থানে ব্যবসায়…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর