জনাব রায়হান যে অনুকূল স্থানে তার ব্যবসায়টি স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, ব্যবসায়িক সফলতায় তা কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: জনাব রায়হান যে অনুকূল স্থানে তার ব্যবসায়টি স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ যৌক্তিক। তিনি গ্রাম্য অবস্থানে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। গ্রামীণ 'পরিবেশে ব্যবসায় ও শিল্পকারখানা স্থাপন ও পরিচালনা করাকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। বর্তমানে গ্রামাঞ্চলে বিদ্যুৎ, গ্যাস ও উন্নত যোগাযোগ ব্যবস্থার যাবতীয় অবকাঠামো গড়ে উঠায় অনেক ব্যবসায় প্রতিষ্ঠানকেই গ্রামে গড়ে উঠতে দেখা যায়। উদ্দীপকে জনাব রায়হান তার লেখাপড়ার জীবন শেষ করে রাজশাহীর প্রাণকেন্দ্রে একটি ব্যবসায় দাঁড় করানোর চিন্তাভাবনা করছেন। কিন্তু যেহেতু তিনি নতুন উদ্যোক্তা, তাই মূলধনের অপ্রতুলতার কথা চিন্তা করে তার সিদ্ধান্ত থেকে সরে এলেন। পরবর্তীতে স্বল্প বায়, কর সুবিধা ও কাঁচামালের পর্যাপ্ততা ইত্যাদির কথা চিন্তা করে আরেকটি অনুকূল স্থানে তার ব্যবসায়টি স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। উক্ত স্থানটিকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। কেননা গ্রাম্য অবস্থানে স্বল্প ব্যয়, কর সুবিধা ও কাঁচামালের পর্যাপ্ততা সুবিধা পাওয়া যায়। কমমূল্যে জমি সংগ্রহের সুযোগ, স্থানীয় কাঁচামাল সংগ্রহের সুবিধা, সহজ মূল্যে শ্রমিক প্রাপ্তি, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি দিক বিবেচনা করে বর্তমানে অনেক ব্যবসায় প্রতিষ্ঠানকেই গ্রামে গড়ে উঠতে দেখা যায়। উদ্দীপকের জনাব রায়হানও তাই গ্রাম্য অবস্থানে তার কারখানাটি স্থাপন করার সিদ্ধান্ত নেন। এতে তিনি কমমূল্যে কাঁচামাল সংগ্রহ করতে পারবেন এবং কর অবকাশের সুযোগ পাবেন। যার ফলে তার উৎপাদন ব্যয় কমে যাবে এবং তিনি ব্যবসায়ে অধিক লাভবান হতে সক্ষম হবেন। তাই জনাব রায়হানের গ্রাম্য অবস্থানে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
জনাব রায়হান যে অনুকূল স্থানে তার ব্যবসায়টি স্থাপনের চূড়ান্ত সিদ্ধান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর