“ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের সাফল্য নির্ভরশীল” – ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ের অবস্থান বলতে যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা যে স্থান হতে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাকে বোঝায়। ব্যবসায় অবস্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের সাফল্য নির্ভরশীল। সঠিক স্থান নির্বাচন করে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। এতে ব্যবসায়ে মুনাফার পরিমাণ বাড়ে। ক্রেতা সন্তুষ্টি অর্জনের ওপর ব্যবসায়িক সাফল্য নির্ভর করে। আর ব্যবসায়ের যথাযথ অবস্থান ক্রেতা সন্তুষ্টি বিধানের সহায়ক হয়। কার্যকর ব্যবসায় অবস্থান অবকাঠামোগত সুবিধা অর্জনেও ব্যবসায়কে সহায়তা করে। অর্থাৎ ব্যবসায়ের সফলতা ব্যবসায় অবস্থান নির্বাচনের ওপর নির্ভর করে।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
“ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ওপর ব্যবসায়ের সাফল্য নির্ভরশীল” – ব্যাখ্যা কর।
উত্তর