প্রাথমিক পর্যায়ে জনাব রায়হান ব্যবসায়ের কোন অবস্থানে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিক পর্যায়ে জনাব রায়হান ব্যবসায়ের শহরে অবস্থানে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। শহরকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের শহরে অবস্থান বলে। অধিক জনসমাগম, সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন অফিস আদালত ও প্রতিষ্ঠানের উপস্থিতি, শক্তি সম্পদের ও উপকরণাদির সহজ প্রাপ্তি ইত্যাদি নানা কারণে ব্যবসায়ের জন্য শহরে অবস্থান ভালো। উদ্দীপকে জনাব রায়হান তার লেখাপড়ার জীবন শেষ করে রাজশাহীর প্রাণকেন্দ্রে একটি ব্যবসায় দাঁড় করানোর চিন্তাভাবনা করছেন। তিনি বাজারের নৈকট্য, শ্রমিকের প্রাপ্যতা, উন্নত যাতায়াত সুবিধা ইত্যাদির কথা বিবেচনা করে একটি বিশেষ স্থানে তার ব্যবসায়টি স্থাপনের সিদ্ধান্ত নিলেন। উদ্দীপকের এ সকল সুযোগ সুবিধা শহরে অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে জনাব রায়হান ব্যবসায়ের শহরে অবস্থানে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
প্রাথমিক পর্যায়ে জনাব রায়হান ব্যবসায়ের কোন অবস্থানে ব্যবসায় স্থাপনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর