উদ্দীপকে জনাব জামালের ব্যবসায়ের অবস্থান নির্ণয়পূর্বক সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর জনাব জামালের ব্যবসায়টি শিল্প এলাকায় অবস্থিত; যা কাঁচামাল ও অন্যান্য সুযোগ-সুবিধার নৈকট্যের কারণে সফলতা অর্জন করেছে। নির্দিষ্ট পরিকল্পনাধীনে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান একত্রে একস্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করে তোলা হয় তাকে শিল্প এলাকা বলে। আমাদের দেশে বিসিক শিল্প এলাকা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড), ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রভৃতি শিল্প। এলাকার উদাহরণ। শিল্প এলাকায় ব্যবসায় স্থাপন করার ফলে কিছু 'অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জনাব জামাল রাজশাহীর বিসিক এলাকায় একটি জুস ফ্যাক্টরি স্থাপন করেছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে একে শিল্প এলাকা বলা হয়। জনাব করিম স্থানীয় কৃষকদের নিকট থেকে সরাসরি প্রচুর আম সংগ্রহ করে সেগুলোকে তিনি প্রক্রিয়াজাত করেন। অর্থাৎ তিনি এক্ষেত্রে কাঁচামালের সুবিধা পেয়ে থাকেন। এ ধরনের শিল্প এলাকা স্থাপনের পরিকল্পনা মূলত সরকার কর্তৃক গৃহীত হয় এবং এজন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধাদির ব্যবস্থাও সরকার করে থাকে। উদ্দীপকে জনাব জামাল সব ধরনের অবকাঠামোগত সুবিধা পেয়ে থাকেন। এছাড়া শিল্প এলাকা সাধারণত শহরের সন্নিকটে ও সহজ যোগাযোগস্থলে গড়ে তোলা হয় বলে তিনি বাড়তি সুযোগ-সুবিধাও ভোগ করতে পারেন। মূলত এসব কারণেই তিনি উৎপাদিত আমের জুস বাজারজাত করে সফলতা অর্জন করেছেন। তাই বলা যায়, জনাব করিমের ব্যবসায়টি শিল্প এলাকায় স্থাপিত হওয়ায় বহুমুখী সুযোগ-সুবিধা প্রাপ্তির ফলেই তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
উদ্দীপকে জনাব জামালের ব্যবসায়ের অবস্থান নির্ণয়পূর্বক সফলতার কারণ বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর