দৃশ্যকল্প-১ এ জনাব জাকির কোন বিষয় বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ. জনাব জাকির বাজারের নৈকট্য ও ক্রেতার পর্যাপ্ততা বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছেন। ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো বাজার। ব্যবসায়ের অবস্থান এমন স্থানে হওয়া উচিত যাতে উক্ত স্থলে ব্যবসায় পণ্য বা সেবার সর্বোচ্চ বাজার সুবিধা পাওয়া যায়। কোনো পণ্যের বাজার সুবিধা না থাকলে ব্যবসায়-বাণিজ্য প্রসারিত হয় না। এছাড়া ক্রেতাদের অবস্থানও ব্যবসায়ের উন্নয়নে বিবেচনা করতে হয়। ক্রেতার পর্যাপ্ততা না থাকলে ব্যবসায়-বাণিজ্য বাধাগ্রস্ত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত জনাব জাকিরের বাড়িটি স্থানীয় বাজার হতে অনেক দূরে। দূরত্ব ও খরচের কথা চিন্তা করে তিনি বাড়ির পাশের নিজস্ব জমিতে একটি দোকান দিলেন। পর্যাপ্ত পণ্যসামগ্রী থাকা সত্ত্বেও তেমন বেচাকেনা হয় না। এক্ষেত্রে তিনি নিজস্ব জমিতে দোকান দিলেও এর আশেপাশে পর্যাপ্ত ক্রেতা না থাকায় তিনি প্রতিনিয়ত লোকসানের সম্মুখীন হচ্ছেন। এতে তার ব্যবসায়টিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অর্থাৎ তিনি বাজারের নৈকট্য ও ক্রেতার পর্যাপ্ততা বিবেচনা করেননি বলেই ব্যর্থ হয়েছেন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ জনাব জাকির কোন বিষয় বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর