উল্লিখিত উদ্দীপকে জনাব নাজমুলের খেলনার দোকান কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি জনাব নাজমুলের খেলনার দোকান একমালিকানা ব্যবসায় সংগঠন। যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। এতে একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এরূপ ব্যবসায়কে খুব বড় করে গড়ে তোলা যায় না। উদ্দীপকে জনাব নাজমুল সাহেব ঢাকার চকবাজারে একটি খেলনার পাইকারি দোকান স্থাপন করেন। চকবাজারে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখানে প্রচুর খুচরা ব্যবসায়ীর সমাগম ঘটে। জনাব নাজমুল তার ব্যবসায়টিতে একাই বিনিয়োগ করেন, লাভ-ক্ষতি হলে একাই বহন করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি জনাব নাজমুলের খেলনার দোকান একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে জনাব নাজমুলের খেলনার দোকান কোন ধরনের ব্যবসায় সংগ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর