মাশতুরা ব্যবসায়ের কোন ধরনের অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ি কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: মাশতুরা ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ি কারখানা স্থাপন করেন। গ্রামকে কেন্দ্র করে ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে। গ্রাম্য অবস্থানে কাঁচামালের সহজলভ্যতা, সস্তা শ্রমিক, কর অবকাশ প্রভৃতি সুবিধা পাওয়া যায়। বিভিন্ন হস্তজাত ও কুটির শিল্পের জন্য ব্যবসায়ের গ্রাম্য অবস্থান সুবিধাজনক। মাশতুরা একটি জামদানি শাড়ির কারখানা গড়ে তোলেন। এটি তিনি তার নিজ বাড়ি সোনারগাঁও এলাকায় প্রতিষ্ঠা করেন। তার কারখানায় প্রায় ৫০ জন মহিলা শ্রমিক কাজ করেন। তিনি তার শাড়ি তৈরির কাঁচামাল (সুতা, তুলা), শ্রমিক প্রভৃতি এখান থেকে সহজেই সংগ্রহ করেন। তাছাড়া এসব হস্তজাত ও কুটির শিল্পের জন্য গ্রাম্য অবস্থান সুবিধাজনক। তাই বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, মাশতুরা ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের ওপর ভিত্তি করে তার জামদানি শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
মাশতুরা ব্যবসায়ের কোন ধরনের অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ি ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর