জনাব জীবন ব্যবসায়ের অবস্থান নির্বাচনে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব জীবন ব্যবসায়ের অবস্থান নির্বাচনে কাঁচামালের সহজপ্রাপ্যতা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। কাঁচামাল প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। মানসম্পন্ন ও সহজলভ্য কাঁচামাল ব্যবসায়ের সাফল্য নিশ্চিত করতে সহায়তা করে। তাই ব্যবসায়ের অবস্থান নির্ধারণে কাঁচামালের সহজপ্রাপ্যতার বিষয়টি বিবেচনায় আনা হয়। জনাব জীবন কলার চিপস তৈরির ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এজন্য তিনি পাহাড়ি এলাকা বেছে নিয়েছেন। কারণ এখানে কাঁচামাল সহজলভ্য এবং কর অবকাশ পাওয়া যাবে। তবে তার কাছে মুখ্য হলো সহজলভ্য কাঁচামাল। কারণ তিনি যদি শহরে ফ্যাক্টরি স্থাপন করেন তবে কাঁচামাল বহন করে আনতে বেশি ব্যয় হবে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তাছাড়া পাহাড়ি এলাকায় কেমিক্যালমুক্ত কলা কম দামে পাওয়া যায়। তাই বলা যায়, জনাব জীবন ব্যবসায়ের অবস্থান নির্বাচনে কাঁচামালের সহজপ্রাপ্যতা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।
HSC Marketing 1st Paper Chapter 9 : ব্যবসায়ের অবস্থান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 9 : ব্যবসায়ের অবস্থান · সৃজনশীল
জনাব জীবন ব্যবসায়ের অবস্থান নির্বাচনে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর