যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো।
উত্তর: যে টপোলজিতে নেটওয়ার্কের অধীনস্ত সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সরাসরি যুক্ত থাকে, তাকে মেশ [গণিত] টপোলজি বলে। মেশ টপোলজিতে প্রতিটি ওয়ার্কস্টেশন বা নোডের মধ্যে আলাদা আলাদা ডেডিকেটেড লিংক বা কেবল সংযুক্ত থাকে। তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যেকোনো ওয়ার্কস্টেশনের সাথে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে। এই টপোলজি স্থাপন তুলনামূলকভাবে ব্যয়বহুল ও জটিল হলেও এটি ডেটা কমিউনিকেশনে সবচেয়ে বেশি নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করে, কারণ কোনো একটি লাইন নষ্ট হলেও বিকল্প পথে ডেটা ট্রান্সমিশন অব্যাহত থাকে।
HSC ICT Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 3 : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস · সৃজনশীল
যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো।
উত্তর


