উদ্দীপকে অনন্ত ফ্যাশন হাউজের মালিক জনাব স্বপ্নীল মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: 'অনন্ত ফ্যাশন হাউজ'-এর মালিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেছেন। পণ্যের ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে ব্যয়-যোগ মূল্য নির্ধারণ করা হয়। একটি প্রতিষ্ঠানের একটি পণ্যের ক্রয়মূল্য যা উৎপাদন মূল্য যদি ১০০ টাকা হয় এবং প্রতিষ্ঠানটি যদি ১০% মুনাফা অর্জন করতে চায়, তাহলে বিক্রয়মূল্য হবে ১১০ টাকা। জনাব স্বপ্নীল 'অনন্ত ফ্যাশন হাউজের মালিক। তিনি গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস হতে বিভিন্ন ডিজাইনের তৈরি পোশাক ক্রয় করেন। তিনি ক্রয়মূল্যের সাথে ২০% মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করেন। অর্থাৎ ক্রয়মূল্যের উপর নির্দিষ্ট হারে মুনাফা গ্রহণ করেন, যা ব্যয় যোগ মূল্য নির্ধারণের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, জনাব স্বপ্নীল ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে অনন্ত ফ্যাশন হাউজের মালিক জনাব স্বপ্নীল মূল্য নির্ধারণের ক…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর