উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের পণ্য? ব্যাখ্যা করো।
উত্তর: জননী প্রতিষ্ঠানটির পণ্যটি একটি জরুরি পণ্য। অতি আবশ্যকীয় এবং আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় ক্রেতারা যে সকল পণ্য তাৎক্ষণিকভাবে ক্রয় করে তাই জরুরি পণ্য। জরুরি পণ্য সুবিধা পণ্যের অন্তর্গত। জনাব আদিত্য 'জননী' নামক ঔষধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি। তিনি নিয়মিতভাবে বিভিন্ন চিকিৎসকের সাথে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির পণ্য সম্পর্কে তাদের অবহিত করে। আর ডাক্তাররা রোগীদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে এ ঔষধ প্রদান করেন। এ ঔষধ একটি ভোগ্যপণ্য। পণ্যটি ক্রেতাদের নিকট অতি আবশ্যকীয়। তাছাড়া আকস্মিক পরিস্থিতি যেমন- হঠাৎ জ্বরের প্রাদুর্ভাব বা অন্য কোনো রোগের আক্রমণের কারণে ভোক্তারা তাৎক্ষণিকভাবেই এ পণ্যটি ক্রয় করে। এসব বৈশিষ্ট্য জরুরি পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'জননী' ঔষধ কোম্পানির পণ্যটি জরুরি পণ্য।
HSC Marketing 2nd Paper Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 5 : পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের পণ্য? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর