উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
উত্তর: উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পাভেল : কেমন আছ শিমুল? শিমুল : ভালো আছি। তুমি কেমন আছ পাভেল? পাভেল : আমিও ভালো আছি। আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার তো আর বেশিদিন নেই, তাই না? শিমুল : হ্যাঁ। পরীক্ষার প্রস্তুতির জন্য তিন মাসের মতো সময় আছে। পাভেল : হ্যাঁ। ঠিক তাই। তোমার প্রস্তুতি কেমন? শিমুল : ভালোই। তবে বাংলা ব্যাকরণে আমার আরও সময় দিতে হবে। তোমার প্রস্তুতি তো নিশ্চয়ই ভালো? পাভেল : হ্যাঁ। আমি পরীক্ষা দেওয়ার জন্য একদম প্রস্তুত। আশা করছি গোল্ডেন-এ প্লাস পাব। কিন্তু আমি ভাবছি উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। শিমুল : তোমার পরিকল্পনা সম্পর্কে জানতে পারি? পাভেল : আমি ভাবছি উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশের পর বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেবো। সেজন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি আমাকে দৈনিক সংপাদপত্রও পড়তে হবে। কারণ ভর্তি পরীক্ষার জন্য আমার সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন র্যাংকে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে। তোমার কোনো পরিকল্পনা নেই? শিমুল : আছে। পরীক্ষা পাশের পর আমি আইইএলটিএস পরীক্ষা দেবো। আশা করছি ঠিকঠাক প্রস্তুতি নিতে পারলে সাত স্কোর করা খুব একটা কঠিন হবে না। একটা ভালো স্কোর হলে বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারব। আমি ইউরোপের কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে অনার্স পড়তে চাই। পাশাপাশি জার্মান ভাষা শিখব। যেহেতু ওই দেশে উচ্চশিক্ষার কোনো খরচ নেই তাই আমার পছন্দের তালিকায় জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোকেও রেখেছি। এই হলো আমার পরিকল্পনা। পাভেল : খুব ভালো লাগল তোমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে। মূলত সাফল্যের জন্য পরিকল্পনা মতো কাজ করার কোনো বিকল্প নেই। সময়মতো সঠিক পরিকল্পনা করে যথাযথ পরিশ্রমের দ্বারা কার্য সম্পন্ন করলে সাফল্য অবশ্যই আসবে। আশা করি আমরা সফল হব। শিমুল : আমিও তাই আশা করি। পাভেল : তাহলে আগে আমাদের ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে হবে যাতে আমরা খুব ভালো ফলাফল করতে পারি। শিমুল : হ্যাঁ। এটাই এখন আমাদের প্রথম কাজ। আজ তাহলে চলি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। পাভেল : আল্লাহ হাফেজ।
HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
উত্তর