শেয়ারFacebookWhatsApp

প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

উত্তর: একজন মুক্তিযোদ্ধা আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা । স্বাধীনতার ৪৮ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন গরিব-দুঃখী অসহায় বস্তিবাসীর মাঝে। ঢাকার মগবাজারে পেয়ারাবাগের নিজের বাসায় খুলেছেন একটি স্কুল। এখানে রেললাইনের পাশের বস্তির ছেলে-মেয়েদের জন্য এই স্কুলে রয়েছে সকালের নাশতা ও দুপুরের খাবারসহ বিনোদনের হরেক আয়োজন। অবৈতনিক এই স্কুলে তিনি বই, খাতা, পেনসিলসহ সর্ব শিক্ষা উপকরণ এবং স্কুল ড্রেস বিনামূল্যে দিয়ে থাকেন । নিজের ব্যবসায়ের আয় এবং বাড়িভাড়ার টাকায় তিনি স্কুলের যাবতীয় খরচ নির্বাহ করেন। সন্ধ্যার পরে চালান একটা সান্ধ্য স্কুল। এখানে তিনি বয়স্কদের শিক্ষার সুব্যবস্থা করেছেন। তাদের সুশিক্ষার পাশাপাশি রয়েছে কর্মসংস্থানের সুব্যবস্থা। আশরাফ সাহেবের এই কাজে তাকে সবসময় সহযোগিতা দেন তার স্ত্রী এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বন্ধু। দেশের কাজে তিনি এখনও নিজেকে ব্যস্ত রেখেছেন আনন্দের সঙ্গে। বিভিন্ন জাতীয় দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। তার মতে যারা '৫২ কিংবা '৭১ এ দেশের জন্য, ভাষার জন্য কিছু করতে পারেননি তারাও যেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশের মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে গর্ববোধ করতে পারেন । দেশ, জাতি ও সমাজ উন্নয়নে আশরাফ সাহেব আজীবন কাজ করে যেতে চান আনন্দচিত্তে । তিনি মনে করেন, আমরা বঙ্গবন্ধুর আহ্বানে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মুক্তির জন্য যুদ্ধ করেছি। আজ আমরা স্বাধীন দেশ পেয়ে স্বাধীন জাতি হিসেবে গর্বিত। কিন্তু দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা-শিল্পের উন্নয়ন পরিপূর্ণ হয়ে ওঠেনি তাই এখনও আমাদেরকে দেশের কাজে অংশগ্রহণ করতে হবে। তাঁর বন্ধুরাও তাঁর এই মতামতের পক্ষে। ফলে তাঁরা সবাই মিলে এখনও দেশের কাজ করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন দেশের জন্য কাজ করে যাবেন আশরাফ সাহেব।

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

উত্তর

একজন মুক্তিযোদ্ধা আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা । স্বাধীনতার ৪৮ বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ় বয়সেও তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন গরিব-দুঃখী অসহায় বস্তিবাসীর মাঝে। ঢাকার মগবাজারে পেয়ারাবাগের নিজের বাসায় খুলেছেন একটি স্কুল। এখানে রেললাইনের পাশের বস্তির ছেলে-মেয়েদের জন্য এই স্কুলে রয়েছে সকালের নাশতা ও দুপুরের খাবারসহ বিনোদনের হরেক আয়োজন। অবৈতনিক এই স্কুলে তিনি বই, খাতা, পেনসিলসহ সর্ব শিক্ষা উপকরণ এবং স্কুল ড্রেস বিনামূল্যে দিয়ে থাকেন । নিজের ব্যবসায়ের আয় এবং বাড়িভাড়ার টাকায় তিনি স্কুলের যাবতীয় খরচ নির্বাহ করেন। সন্ধ্যার পরে চালান একটা সান্ধ্য স্কুল। এখানে তিনি বয়স্কদের শিক্ষার সুব্যবস্থা করেছেন। তাদের সুশিক্ষার পাশাপাশি রয়েছে কর্মসংস্থানের সুব্যবস্থা। আশরাফ সাহেবের এই কাজে তাকে সবসময় সহযোগিতা দেন তার স্ত্রী এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বন্ধু। দেশের কাজে তিনি এখনও নিজেকে ব্যস্ত রেখেছেন আনন্দের সঙ্গে। বিভিন্ন জাতীয় দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। তার মতে যারা '৫২ কিংবা '৭১ এ দেশের জন্য, ভাষার জন্য কিছু করতে পারেননি তারাও যেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশের মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে গর্ববোধ করতে পারেন । দেশ, জাতি ও সমাজ উন্নয়নে আশরাফ সাহেব আজীবন কাজ করে যেতে চান আনন্দচিত্তে । তিনি মনে করেন, আমরা বঙ্গবন্ধুর আহ্বানে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মুক্তির জন্য যুদ্ধ করেছি। আজ আমরা স্বাধীন দেশ পেয়ে স্বাধীন জাতি হিসেবে গর্বিত। কিন্তু দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা-শিল্পের উন্নয়ন পরিপূর্ণ হয়ে ওঠেনি তাই এখনও আমাদেরকে দেশের কাজে অংশগ্রহণ করতে হবে। তাঁর বন্ধুরাও তাঁর এই মতামতের পক্ষে। ফলে তাঁরা সবাই মিলে এখনও দেশের কাজ করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন দেশের জন্য কাজ করে যাবেন আশরাফ সাহেব।
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা কর। পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কত দূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...

নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা কর। পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কত দূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই 'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। ত'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প রচনা কর। পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।