শেয়ারFacebookWhatsApp

উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর: যে শব্দশ্রেণি দ্বারা কোনোকিছু করা, থাকা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন: বাগানে ফুল ফুটেছে। ক্রিয়ার নানা রকম শ্রেণিবিভাগ হয়ে থাকে। এগুলো নিম্নরূপ: ক. ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াপদের শ্রেণিবিভাগ: i. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ছেলেটা বল খেলছে। ii. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: বাড়ি গিয়ে ভাত খাব। খ. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে শ্রেণিবিভাগ : i. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়া কর্মপদযুক্ত তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন: লোকটি গান শুনছে। ii. অকর্মক ক্রিয়া: বাক্যের অন্তর্গত যে ক্রিয়া কোনো কর্ম গ্রহণ করে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সজীব খেলছে। iii. দ্বিকর্মক ক্রিয়া: বাক্যস্থিত যে ক্রিয়া দুটি কর্ম গ্রহণ করে * তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: আমি মিতাকে একটি ফুল দিয়েছি। iv. প্রযোজক ক্রিয়া: কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে অংক দেখাচ্ছেন। গ. গঠন-বৈশিষ্ট্য অনুসারে শ্রেণিবিভাগ : i. যৌগিক ক্রিয়া: এ ধরনের ক্রিয়া একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যোগে গঠিত হয় এবং সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। যেমন: এসে বসা, খেয়ে যাওয়া, দৌড়াতে থাকা ইত্যাদি। ii. সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের সাথে সমাপিকা ক্রিয়া যোগ করে যে ক্রিয়া গঠিত হয় তাকে সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া বলে। যেমন; নাচ করা, মশা মারা ইত্যাদি। ঘ. অস্তি-নেতি অনুসারে শ্রেণিবিভাগ: i. অস্তিবাচক ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা অস্তিবাচক বা হ্যাঁ-বোধক অর্থ প্রকাশ পায় তাকে অস্তিবাচক ক্রিয়া বলে। যেমন: আমি খাব ৷ ii. নেতিবাচক ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা নেতিবাচক বা না-বোধক অর্থ প্রকাশ পায় তাকে নেতিবাচক ক্রিয়া বলে। যেমন: আমি খাইনি।

HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল

উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর

যে শব্দশ্রেণি দ্বারা কোনোকিছু করা, থাকা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন: বাগানে ফুল ফুটেছে। ক্রিয়ার নানা রকম শ্রেণিবিভাগ হয়ে থাকে। এগুলো নিম্নরূপ: ক. ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়াপদের শ্রেণিবিভাগ: i. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ছেলেটা বল খেলছে। ii. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: বাড়ি গিয়ে ভাত খাব। খ. কর্মপদ সংক্রান্ত ভূমিকা অনুসারে শ্রেণিবিভাগ : i. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়া কর্মপদযুক্ত তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন: লোকটি গান শুনছে। ii. অকর্মক ক্রিয়া: বাক্যের অন্তর্গত যে ক্রিয়া কোনো কর্ম গ্রহণ করে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সজীব খেলছে। iii. দ্বিকর্মক ক্রিয়া: বাক্যস্থিত যে ক্রিয়া দুটি কর্ম গ্রহণ করে * তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: আমি মিতাকে একটি ফুল দিয়েছি। iv. প্রযোজক ক্রিয়া: কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে অংক দেখাচ্ছেন। গ. গঠন-বৈশিষ্ট্য অনুসারে শ্রেণিবিভাগ : i. যৌগিক ক্রিয়া: এ ধরনের ক্রিয়া একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যোগে গঠিত হয় এবং সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। যেমন: এসে বসা, খেয়ে যাওয়া, দৌড়াতে থাকা ইত্যাদি। ii. সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের সাথে সমাপিকা ক্রিয়া যোগ করে যে ক্রিয়া গঠিত হয় তাকে সংযোগমূলক বা মিশ্র ক্রিয়া বলে। যেমন; নাচ করা, মশা মারা ইত্যাদি। ঘ. অস্তি-নেতি অনুসারে শ্রেণিবিভাগ: i. অস্তিবাচক ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা অস্তিবাচক বা হ্যাঁ-বোধক অর্থ প্রকাশ পায় তাকে অস্তিবাচক ক্রিয়া বলে। যেমন: আমি খাব ৷ ii. নেতিবাচক ক্রিয়া: যে ক্রিয়া দ্বারা নেতিবাচক বা না-বোধক অর্থ প্রকাশ পায় তাকে নেতিবাচক ক্রিয়া বলে। যেমন: আমি খাইনি।
HSCBangla 2nd Paperবাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছেক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করনিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেবিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।