শেয়ারFacebookWhatsApp

বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

উত্তর: যে পদ দিয়ে কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায়, সেগুলোকে ক্রিয়াপদ বলে।যেমন—লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি। ১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ক্লাস শুরু হয়েছে। ফল বেরিয়েছে। ২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আর কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো। ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে 'হয়ে', 'হলে' এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ। গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে ভাগ করা যায়— ১. মৌলিক ক্রিয়া: যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে। যেমন: সে ভাত খায় (খা+য়)। ২. যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতু যোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল। ৩. প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে পড়ান। বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন— ১. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন: ছাত্ররা বই পড়ে। এখানে 'পড়ে' ক্রিয়ার কর্ম 'বই'। সে জন্য 'পড়ে' সকর্মক ক্রিয়া। ২. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে বাড়ি যায়। এখানে 'যায়' ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। ('বাড়ি' কর্ম নয়, অধিকরণ) ৩. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে 'ছাত্রকে' ও 'অঙ্ক'-এ দুটি কর্ম আছে বলে 'করান' ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।

HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল

বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

উত্তর

যে পদ দিয়ে কোনো কাজ করা, হওয়া ইত্যাদি বোঝায়, সেগুলোকে ক্রিয়াপদ বলে।যেমন—লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি। ১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ক্লাস শুরু হয়েছে। ফল বেরিয়েছে। ২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আর কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো। ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে 'হয়ে', 'হলে' এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ। গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে ভাগ করা যায়— ১. মৌলিক ক্রিয়া: যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে। যেমন: সে ভাত খায় (খা+য়)। ২. যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতু যোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল। ৩. প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে পড়ান। বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন— ১. সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন: ছাত্ররা বই পড়ে। এখানে 'পড়ে' ক্রিয়ার কর্ম 'বই'। সে জন্য 'পড়ে' সকর্মক ক্রিয়া। ২. অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে বাড়ি যায়। এখানে 'যায়' ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। ('বাড়ি' কর্ম নয়, অধিকরণ) ৩. দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে 'ছাত্রকে' ও 'অঙ্ক'-এ দুটি কর্ম আছে বলে 'করান' ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।
HSCBangla 2nd Paperবাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:

নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছেক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করনিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেবিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।