শেয়ারFacebookWhatsApp

প্রদত্ত উদ্দীপক অনুসারে 'রক্তদানের পুণ্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো: মহান শহিদ দিবসে শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচি চলছে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডা. জাওয়াদ সেখানে উপস্থিত হলেন ldots..

উত্তর: রক্তদানের পুণ্য মহান শহিদ দিবসে শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচি চলছে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডা. জাওয়াদ সেখানে উপস্থিত হলেন। সেখানে দেখলেন অস্থায়ী ক্যাম্প তৈরি করে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন কর্মসূচি পরিচালনা করছে। ডা. জাওয়াদ এ সংগঠনের একজন সক্রিয় সদস্য। তিনি পাঁচবার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ডা. জাওয়াদের স্বেচ্ছায় রক্তদানের শুরুটা ছিল অন্যরকম। এখনো তার স্মৃতিপটে ভেসে ওঠে প্রথম রক্তদানের ঘটনা। তখন ডা. জাওয়াদ পঞ্চম সেমিস্টারের ছাত্র। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হতেই পেছন থেকে কেউ একজন ডাক দিলো, 'বাবা শুনছ'। পেছন ফিরতেই চোখে পড়ল পঞ্চাশোর্ধ্ব এক মহিলা। উদ্ভ্রান্ত চোখ, একটি মলিন শাড়ি পরা মহিলাটিকে দেখেই বোঝা যাচ্ছিল কোনো অজানা বেদনায় বুকে পাথর চাপা দিয়ে আছেন। চোখেমুখে সেই বেদনার ছাপ স্পষ্ট। ঘুরে দাঁড়াতেই মহিলাটি দ্রুত পায়ে ব্যস্তভাবে ডা. জাওয়াদের দিকে এগিয়ে এলেন। জাওয়াদ কিছু জিজ্ঞেস করার আগেই বলে উঠলেন, “বাবা, আমার ছেলে হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করতে। কোথায় যাব? কী করব? কিছুই বুঝতে পারছি না। একজন বলল ওই হোস্টেলের গেটে গিয়ে খোঁজ করেন। অনেক ছাত্রই রক্ত দেয়। কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে আছি। কেউ রাজি হচ্ছে না। ছেলেটা আমার লিউকোমিয়ায় আক্রান্ত, রক্ত দিতে না পারলে বাঁচবে না ldots বলতে বলতেই কেঁদে ফেললেন মহিলাটি। ডা. জাওয়াদ জিজ্ঞেস করলেন, “কোন গ্রুপের রক্ত লাগবে?” মহিলাটির সরল উত্তর, 'এ নেগেটিভ'। ডা. জাওয়াদের রক্তের গ্রুপ 'এ নেগেটিভ”। কিন্তু তিনি কখনো রক্ত দেননি। আর তাছাড়া একটু পরেই তার পরীক্ষা শুরু হবে। মহিলাটির মলিন মুখ দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়। মনে মনে ভাবেন, 'আমার যদি এমন হতো তাহলে আমার মা-ও তো এভাবে ছুটে বেড়াতেন । যদি মা এভাবে ঘুরে রক্তের ব্যবস্থা করতে না পারেন, তাহলে মায়ের মনের হাহাকার কে শুনবে?' ভাবতেই চোখের কোনে অশ্রু জমে যায় ডা. জাওয়াদের। মুহূর্তেই সিদ্ধান্ত নেন তিনি মহিলার সাথে রক্ত দিতে যাবেন। রক্ত দিয়ে একটি রিকশা নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। চোখের সামনে বার বার ভেসে উঠছিল রক্ত জোগাড় করতে পারার আনন্দে তৃপ্ত একজন মায়ের মুখ। পরীক্ষার হলে যতক্ষণে পৌঁছলেন ততক্ষণে এক ঘণ্টা শেষ। হলে ঢুকতেই দায়িত্বরত শিক্ষক বললেন, 'পরীক্ষার হলে আসতে এত দেরি কেন?' ডা. জাওয়াদ শিক্ষককে সব খুলে বললেন। শিক্ষক সব শুনে খাতা দিলেন আর বললেন, 'তুমি তিন ঘণ্টা পরীক্ষা দেবে। প্রয়োজনে আমি একাই তোমার পরীক্ষা নেব।' সেদিন থেকে ডা. জাওয়াদ সিদ্ধান্ত নিলেন নিয়মিত রক্ত দেবেন। শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচিতে দেখলেন স্বেচ্ছায় রক্তদানের জন্য দীর্ঘ লাইন। ডা. জাওয়াদের চোখে একটা আনন্দের ঝিলিক খেলা করে গেল। মনে ভেসে উঠল অসংখ্য মায়ের মুখ।

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

প্রদত্ত উদ্দীপক অনুসারে 'রক্তদানের পুণ্য' শীর্ষক একটি খুদেগল্প রচনা করো: মহান শহিদ দিবসে শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচি চলছে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডা. জাওয়াদ সেখানে উপস্থিত হলেন ldots..

উত্তর

রক্তদানের পুণ্য মহান শহিদ দিবসে শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচি চলছে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডা. জাওয়াদ সেখানে উপস্থিত হলেন। সেখানে দেখলেন অস্থায়ী ক্যাম্প তৈরি করে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন কর্মসূচি পরিচালনা করছে। ডা. জাওয়াদ এ সংগঠনের একজন সক্রিয় সদস্য। তিনি পাঁচবার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ডা. জাওয়াদের স্বেচ্ছায় রক্তদানের শুরুটা ছিল অন্যরকম। এখনো তার স্মৃতিপটে ভেসে ওঠে প্রথম রক্তদানের ঘটনা। তখন ডা. জাওয়াদ পঞ্চম সেমিস্টারের ছাত্র। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হতেই পেছন থেকে কেউ একজন ডাক দিলো, 'বাবা শুনছ'। পেছন ফিরতেই চোখে পড়ল পঞ্চাশোর্ধ্ব এক মহিলা। উদ্ভ্রান্ত চোখ, একটি মলিন শাড়ি পরা মহিলাটিকে দেখেই বোঝা যাচ্ছিল কোনো অজানা বেদনায় বুকে পাথর চাপা দিয়ে আছেন। চোখেমুখে সেই বেদনার ছাপ স্পষ্ট। ঘুরে দাঁড়াতেই মহিলাটি দ্রুত পায়ে ব্যস্তভাবে ডা. জাওয়াদের দিকে এগিয়ে এলেন। জাওয়াদ কিছু জিজ্ঞেস করার আগেই বলে উঠলেন, “বাবা, আমার ছেলে হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করতে। কোথায় যাব? কী করব? কিছুই বুঝতে পারছি না। একজন বলল ওই হোস্টেলের গেটে গিয়ে খোঁজ করেন। অনেক ছাত্রই রক্ত দেয়। কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে আছি। কেউ রাজি হচ্ছে না। ছেলেটা আমার লিউকোমিয়ায় আক্রান্ত, রক্ত দিতে না পারলে বাঁচবে না ldots বলতে বলতেই কেঁদে ফেললেন মহিলাটি। ডা. জাওয়াদ জিজ্ঞেস করলেন, “কোন গ্রুপের রক্ত লাগবে?” মহিলাটির সরল উত্তর, 'এ নেগেটিভ'। ডা. জাওয়াদের রক্তের গ্রুপ 'এ নেগেটিভ”। কিন্তু তিনি কখনো রক্ত দেননি। আর তাছাড়া একটু পরেই তার পরীক্ষা শুরু হবে। মহিলাটির মলিন মুখ দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়। মনে মনে ভাবেন, 'আমার যদি এমন হতো তাহলে আমার মা-ও তো এভাবে ছুটে বেড়াতেন । যদি মা এভাবে ঘুরে রক্তের ব্যবস্থা করতে না পারেন, তাহলে মায়ের মনের হাহাকার কে শুনবে?' ভাবতেই চোখের কোনে অশ্রু জমে যায় ডা. জাওয়াদের। মুহূর্তেই সিদ্ধান্ত নেন তিনি মহিলার সাথে রক্ত দিতে যাবেন। রক্ত দিয়ে একটি রিকশা নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। চোখের সামনে বার বার ভেসে উঠছিল রক্ত জোগাড় করতে পারার আনন্দে তৃপ্ত একজন মায়ের মুখ। পরীক্ষার হলে যতক্ষণে পৌঁছলেন ততক্ষণে এক ঘণ্টা শেষ। হলে ঢুকতেই দায়িত্বরত শিক্ষক বললেন, 'পরীক্ষার হলে আসতে এত দেরি কেন?' ডা. জাওয়াদ শিক্ষককে সব খুলে বললেন। শিক্ষক সব শুনে খাতা দিলেন আর বললেন, 'তুমি তিন ঘণ্টা পরীক্ষা দেবে। প্রয়োজনে আমি একাই তোমার পরীক্ষা নেব।' সেদিন থেকে ডা. জাওয়াদ সিদ্ধান্ত নিলেন নিয়মিত রক্ত দেবেন। শহিদ মিনারের পাদদেশে রক্তদান কর্মসূচিতে দেখলেন স্বেচ্ছায় রক্তদানের জন্য দীর্ঘ লাইন। ডা. জাওয়াদের চোখে একটা আনন্দের ঝিলিক খেলা করে গেল। মনে ভেসে উঠল অসংখ্য মায়ের মুখ।
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই 'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। ত'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।