শেয়ারFacebookWhatsApp

'যুবসমাজের নৈতিক অবক্ষয় ও রোধে করণীয়' নিয়ে দুইজন অভিভাবকের মধ্যে সংলাপ তৈরি করো।

উত্তর: যুবসমাজের নৈতিক অবক্ষয় ও রোধে করণীয় আরিফ : আসসালামু আলাইকুম রফিক, কেমন আছ? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। রফিক : ওয়ালাইকুম আসসালাম। এই তো বন্ধু, ভালোই আছি। তবে মনের দিক থেকে খুব একটা শান্তিতে নেই। তুমি কেমন আছ? আরিফ : আছি কোনোমতে। কিন্তু তোমার মন খারাপ কেন? কোনো বিশেষ সমস্যা? রফিক : আসলে বর্তমান সময়ের চারপাশের অবস্থা দেখে খুব দুশ্চিন্তা হয়। বিশেষ করে আমাদের যুবসমাজের নৈতিক অবক্ষয় যে পর্যায়ে পৌছেছে তা ভাবলে গা শিউরে ওঠে। তুমি কি খেয়াল করেছ ইদানীং কিশোর-তরুণদের আচরণ কতটা বদলে গেছে? আরিফ : একদম ঠিক বলেছ। আমি নিজেই এটা নিয়ে ভাবছিলাম। মাদকাসক্তি, কিশোর গ্যাং সংস্কৃতি আর বড়োদের প্রতি শ্রদ্ধাবোধের অভাব- সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে ওরা। কিন্তু তোমার মতে এর মূল কারণ কী? রফিক : আমার মনে হয়, প্রযুক্তির অপব্যবহার আর আকাশ সংস্কৃতির কুপ্রভাব বড়ো একটা কারণ। সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকায় ওরা বাস্তব সমাজ ও পারিবারিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। তুমি কী মনে করো? আরিফ : আমি তোমার সাথে একমত। তবে এর পাশাপাশি পারিবারিক শিক্ষার অভাবও দায়ী। আমরা অভিভাবকরা অনেক সময় ক্যারিয়ার আর জীবিকার পেছনে এতটাই ছুটছি যে, সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারছি না। নৈতিকতার শিক্ষা তো পরিবার থেকেই শুরু হওয়া উচিত। রফিক : ঠিক বলেছ। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের বা রোধের উপায় কী হতে পারে বলে তুমি মনে করো? আরিফ : আমাদের বেশকিছু পদক্ষেপ নেওয়া জরুরি। যেমন: শৈশব থেকেই সন্তানদের মধ্যে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। সন্তনদের সাথে দূরত্ব কমিয়ে তাদের বন্ধু হতে হবে, যাতে তারা মনের কথা শেয়ার করতে পারে। ওদের খেলাধুলা, বই পড়া এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে। সন্তান কাদের সাথে মিশছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা খুব প্রয়োজন। রফিক : চমৎকার বলেছ। আসলে শুধু আইন দিয়ে নৈতিকতা ফেরানো সম্ভব নয়, আমাদের অভিভাবকদের সচেতনতাই বড়ো হাতিয়ার। আমি আজ থেকেই আমার ছেলের সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করব। আরিফ : এটাই সঠিক সিদ্ধান্ত। আমরা সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। রফিক : আজ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। ধন্যবাদ বন্ধু। আজ উঠি, ভালো থেকো। আরিফ : তোমাকেও ধন্যবাদ। সাবধানে যেয়ো, খোদা হাফেজ।

HSC Bangla 2nd Paper সংলাপ রচনা/খুদে গল্প রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · সংলাপ রচনা/খুদে গল্প রচনা · সৃজনশীল

'যুবসমাজের নৈতিক অবক্ষয় ও রোধে করণীয়' নিয়ে দুইজন অভিভাবকের মধ্যে সংলাপ তৈরি করো।

উত্তর

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও রোধে করণীয় আরিফ : আসসালামু আলাইকুম রফিক, কেমন আছ? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। রফিক : ওয়ালাইকুম আসসালাম। এই তো বন্ধু, ভালোই আছি। তবে মনের দিক থেকে খুব একটা শান্তিতে নেই। তুমি কেমন আছ? আরিফ : আছি কোনোমতে। কিন্তু তোমার মন খারাপ কেন? কোনো বিশেষ সমস্যা? রফিক : আসলে বর্তমান সময়ের চারপাশের অবস্থা দেখে খুব দুশ্চিন্তা হয়। বিশেষ করে আমাদের যুবসমাজের নৈতিক অবক্ষয় যে পর্যায়ে পৌছেছে তা ভাবলে গা শিউরে ওঠে। তুমি কি খেয়াল করেছ ইদানীং কিশোর-তরুণদের আচরণ কতটা বদলে গেছে? আরিফ : একদম ঠিক বলেছ। আমি নিজেই এটা নিয়ে ভাবছিলাম। মাদকাসক্তি, কিশোর গ্যাং সংস্কৃতি আর বড়োদের প্রতি শ্রদ্ধাবোধের অভাব- সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে ওরা। কিন্তু তোমার মতে এর মূল কারণ কী? রফিক : আমার মনে হয়, প্রযুক্তির অপব্যবহার আর আকাশ সংস্কৃতির কুপ্রভাব বড়ো একটা কারণ। সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকায় ওরা বাস্তব সমাজ ও পারিবারিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। তুমি কী মনে করো? আরিফ : আমি তোমার সাথে একমত। তবে এর পাশাপাশি পারিবারিক শিক্ষার অভাবও দায়ী। আমরা অভিভাবকরা অনেক সময় ক্যারিয়ার আর জীবিকার পেছনে এতটাই ছুটছি যে, সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারছি না। নৈতিকতার শিক্ষা তো পরিবার থেকেই শুরু হওয়া উচিত। রফিক : ঠিক বলেছ। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের বা রোধের উপায় কী হতে পারে বলে তুমি মনে করো? আরিফ : আমাদের বেশকিছু পদক্ষেপ নেওয়া জরুরি। যেমন: শৈশব থেকেই সন্তানদের মধ্যে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। সন্তনদের সাথে দূরত্ব কমিয়ে তাদের বন্ধু হতে হবে, যাতে তারা মনের কথা শেয়ার করতে পারে। ওদের খেলাধুলা, বই পড়া এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে। সন্তান কাদের সাথে মিশছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা খুব প্রয়োজন। রফিক : চমৎকার বলেছ। আসলে শুধু আইন দিয়ে নৈতিকতা ফেরানো সম্ভব নয়, আমাদের অভিভাবকদের সচেতনতাই বড়ো হাতিয়ার। আমি আজ থেকেই আমার ছেলের সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করব। আরিফ : এটাই সঠিক সিদ্ধান্ত। আমরা সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে। রফিক : আজ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। ধন্যবাদ বন্ধু। আজ উঠি, ভালো থেকো। আরিফ : তোমাকেও ধন্যবাদ। সাবধানে যেয়ো, খোদা হাফেজ।
HSCBangla 2nd Paperসংলাপ রচনা/খুদে গল্প রচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই বন্ধুর কথোপকথন রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। তার মা নেই। বাবাই তার একমাত্র অবলম্বন। সে একাদশ শ্রেণিতে পড়ে। লেখাপড়ায় মনোযোগী ফাতেমা তার মায়ের বিনা চিকিৎসায় মারা যাওয়ার বিষয়টি মনে করে নীরবে কাঁদে। সে ভাবে...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানি দেখে রাহাত বিস্মিত হয়...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার এত বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে। তাই এই প্রৌঢ়-বয়সেও ...

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রদত্ত শিরোনাম অনুসরণে বিষয়ে একটি ক্ষুদ্র গল্প রচনা কর : “শব্দ দূষণ”সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।'সততার গুরুত্ব' এই শিরোনামে একটি খুদেগল্প লেখো ।মানব শরীরে ভেজাল খাদ্যের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো ।বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা' বিষয়ে দুই 'মানুষ মানুষের জন্য' শিরোনামে একটি খুদে রচনা কর।নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা কর। ফাতেমা দরিদ্র কৃষকের সন্তান। ত'মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থার মাইলফলক'- এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি খুদে গল্প রচনা কর। লঞ্চ ভ্রমণের 'ফেইসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।প্রদত্ত সংকেত অনুসরণে 'আলোর ফেরিওয়ালা' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর : আশরাফ মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।