শেয়ারFacebookWhatsApp

উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ বর্ণনা করো।

উত্তর: যে শব্দ অন্য শব্দকে বিশদ বা সীমিত আকারে বিশেষিত করে তাকে বিশেষণ বলে। প্রধানত তিনটি মানদণ্ডের উপর নির্ভর করে বিশেষণের শ্রেণিবিভাগ করা হয়। ক. তথ্যনির্ভর: একটি বিশেষণ যে শ্রেণির শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী বিশেষণের এই শ্রেণিকরণ করা হয়। শব্দশ্রেণিকে বিশেষিত করার উপর নির্ভর করে বিশেষণকে প্রাথমিকভাবে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যথা: i. নাম বিশেষণ: যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। যেমন: তিনি অভিজ্ঞ মিস্ত্রি। দুষ্টু, তোকে দিয়ে কাজ হবে না। ii. ভাববিশেষণ: যে বিশেষণ কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে ভাববিশেষণ বলা হয়। যেমন: খুব ভালো খবর, অতি অল্প খাবার। খ. ব্যুৎপত্তিনির্ভর: বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে তার উপর ভিত্তি করে বিশেষণকে সাধারণত দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা: i. সিদ্ধ বিশেষণ: যে বিশেষণকে ব্যাকরণগতভাবে অন্য কোনো ক্ষুদ্র অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় না তাকে সিদ্ধ বিশেষণ বলে। সিদ্ধ বিশেষণ শব্দগুলো ব্যাকরণগতভাবে অবিভাজ্য। যেমন: ভালো, খারাপ, উঁচু, লাল, মিষ্টি ইত্যাদি। ii. সাধিত বিশেষণ: যে বিশেষণকে ব্যাকরণগতভাবে এক বা একাধিক ক্ষুদ্রতর অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় তাকে সাধিত বিশেষণ বলে। সাধিত বিশেষণ ব্যাকরণগতভাবে বিভাজ্য। যেমন: ই- প্রত্যয়যোগে: বাঙালি, দরকারি, জরুরি। বিশেষত্বের দ্বিত্ব: হাসি হাসি মুখ, ছাই ছাই রং। গ. অন্বয় নির্ভর: বাক্যে অবস্থান অনুযায়ী অর্থাৎ অন্য শব্দের সাথে অন্বয় বা সম্পর্কের ভিত্তিতে বিশেষণকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা: i. সাক্ষাৎ বিশেষণ: যে বিশেষণ বিশেষিত শব্দের আগে বসে তাকে সাক্ষাৎ বিশেষণ বলে। যেমন: হলুদ পাখি, ঘোলা পানি, জ্বলন্ত মশাল। ii. বিধেয় বিশেষণ: যে বিশেষণ বাক্যের বিধেয় অংশে বসে তাকে বিধেয় বিশেষণ বলে। যেমন: ছেলেটি শান্ত, এ পুকুরের পানি স্বচ্ছ।

HSC Bangla 2nd Paper বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি · সৃজনশীল

উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ বর্ণনা করো।

উত্তর

যে শব্দ অন্য শব্দকে বিশদ বা সীমিত আকারে বিশেষিত করে তাকে বিশেষণ বলে। প্রধানত তিনটি মানদণ্ডের উপর নির্ভর করে বিশেষণের শ্রেণিবিভাগ করা হয়। ক. তথ্যনির্ভর: একটি বিশেষণ যে শ্রেণির শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী বিশেষণের এই শ্রেণিকরণ করা হয়। শব্দশ্রেণিকে বিশেষিত করার উপর নির্ভর করে বিশেষণকে প্রাথমিকভাবে দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। যথা: i. নাম বিশেষণ: যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। যেমন: তিনি অভিজ্ঞ মিস্ত্রি। দুষ্টু, তোকে দিয়ে কাজ হবে না। ii. ভাববিশেষণ: যে বিশেষণ কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে ভাববিশেষণ বলা হয়। যেমন: খুব ভালো খবর, অতি অল্প খাবার। খ. ব্যুৎপত্তিনির্ভর: বিশেষণ শব্দটি কীভাবে গঠিত হয়েছে তার উপর ভিত্তি করে বিশেষণকে সাধারণত দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা: i. সিদ্ধ বিশেষণ: যে বিশেষণকে ব্যাকরণগতভাবে অন্য কোনো ক্ষুদ্র অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় না তাকে সিদ্ধ বিশেষণ বলে। সিদ্ধ বিশেষণ শব্দগুলো ব্যাকরণগতভাবে অবিভাজ্য। যেমন: ভালো, খারাপ, উঁচু, লাল, মিষ্টি ইত্যাদি। ii. সাধিত বিশেষণ: যে বিশেষণকে ব্যাকরণগতভাবে এক বা একাধিক ক্ষুদ্রতর অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় তাকে সাধিত বিশেষণ বলে। সাধিত বিশেষণ ব্যাকরণগতভাবে বিভাজ্য। যেমন: ই- প্রত্যয়যোগে: বাঙালি, দরকারি, জরুরি। বিশেষত্বের দ্বিত্ব: হাসি হাসি মুখ, ছাই ছাই রং। গ. অন্বয় নির্ভর: বাক্যে অবস্থান অনুযায়ী অর্থাৎ অন্য শব্দের সাথে অন্বয় বা সম্পর্কের ভিত্তিতে বিশেষণকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা: i. সাক্ষাৎ বিশেষণ: যে বিশেষণ বিশেষিত শব্দের আগে বসে তাকে সাক্ষাৎ বিশেষণ বলে। যেমন: হলুদ পাখি, ঘোলা পানি, জ্বলন্ত মশাল। ii. বিধেয় বিশেষণ: যে বিশেষণ বাক্যের বিধেয় অংশে বসে তাকে বিধেয় বিশেষণ বলে। যেমন: ছেলেটি শান্ত, এ পুকুরের পানি স্বচ্ছ।
HSCBangla 2nd Paperবাংলা ভাষার ব্যকরণিক শব্দশ্রেণি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল । ii. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? iii. স্ব স্ব স্থানে ফিরে যাও । iv. আজ নয় কাল সে আসবেই। v. হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো । vi. তিনি অভিজ্ঞ ডাক্তার। vii. আপন ভালো সবাই চায় । viii. চলো কোথাও বেড়াতে যাই ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

ক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করো ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

নিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেই এম.এ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত কর :বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষণ পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিচের রেখাঙ্কিত পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ করো : i. এগিয়ে চলছেক্রিয়া কাকে বলে? ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়ার শ্রেণিবিভাগ আলোচনা করনিম্নরেখা যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণি নির্দেশ কর।বাংলা ক্রিয়াপদের শ্রেণিবিভাগ দেখাও।নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর (যে কোনো পাঁচটি) : কিছুদিন পূর্বেবিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো :ক্রিয়াপদ কাকে বলে? উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা করো।নিম্নোক্ত যে কোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো :ক্রিয়া বলতে কী বোঝ? ক্রিয়ার শ্রেণিবিভাগ সংজ্ঞা ও উদাহরণসহ আলোচনা করো ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।